1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে  না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী  কালীগঞ্জ চাঞ্চল্যকর শিশু তাবাচ্ছুম হত্যা  সাড়ে তিন মাসেই বিচারকার্য শুরু  বুধবার থেকে সাক্ষ্যগ্রহণ ! স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী  মেঘনায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান ! বাউফলে ১০ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার । অপপ্রচার নয়. সহযোগিতা চাই, কালীগঞ্জ থানার ওসি ! গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত ! নব গঠিত মাতামুহুরীতে নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া ! ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে !

বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ফালু মিয়া
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

রায়পুরার আদিয়াবাদে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
‘প্রতিবাদ করায় মিথ্যা মামলায় হয়রানি’—ক্ষোভ বক্তাদের

 

নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল হক বাদলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের উদ্যোগে সোমবার (২০ এপ্রিল) বিকেলে আদিয়াবাদ সরকারি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ নুর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ বিদ্যমান। এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে বিএনপি নেতা মো. নাজমুল হক বাদলের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করা হয়।
বক্তারা আরও দাবি করেন, অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ইতোমধ্যে বিভাগীয় মামলাও দায়ের হয়েছে এবং বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর দপ্তরে লিখিতভাবে অবহিত করা হয়েছে। তবে রহস্যজনক কারণে এসব অভিযোগের কার্যকর নিষ্পত্তি না হয়ে উল্টো অভিযোগকারীদেরই হয়রানির শিকার হতে হচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়াই আজ অপরাধে পরিণত হয়েছে। প্রতিবাদী কণ্ঠ রোধে অপশক্তি মিথ্যা মামলার আশ্রয় নিচ্ছে।” তারা অবিলম্বে মো. নাজমুল হক বাদলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, অপপ্রচার বন্ধ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়োজকরা বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এবং নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে চলমান হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন সমাপ্ত করেন এবং দ্রুত ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট