রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহী বাগমারায়,অটোরিকশা ওট্রাকের মুখো মুখি সংঘর্ষ, আহত ৬ জন উচ্চশিক্ষার নামে ৫০ কোটি টাকা আত্মসাৎ ! বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন ! শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে দীঘিনালায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ! ঘোড়াঘাটে বলগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিতর্ক ! মেধা- শ্রম আর রেমিট্যান্সের নোয়াখালীর অপারঃ সও্বেও কাঙ্খিত আধুনিকায়নের অভাব। শ্রাবণ সন্ধ্যায় ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন মৌরশী সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ! নতুন কমিটিতে জায়গা পেয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে উচ্ছ্বাস !

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাকের সোশ্যাল কমপ্লিয়েন্স কর্মসূচির আওতায় পরিচালিত ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের কনফারেন্স রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই- জান্নাত এর সভাপতিত্বে সভায় শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ নির্মূল, বুলিং ও র‌্যাগিং প্রতিরোধ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে বিস্তর আলোচনা ও তথ্য উপস্থাপন করা হয়। সভায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, কার্যকর প্রতিকার ব্যবস্থা গড়ে তোলা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মো. হাবিবুর রহমান- এর তত্ত্বাবধানে প্রজেক্ট অফিসার আরিফ রাব্বানীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জিনাত রেহানা শারমিন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদা বেগম, উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক রাবেয়া খাতুন, খৈকড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কান্ত বীর, সাওরাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
খন্দকার শামীম আহমেদ, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, চুপাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ, বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মু. আবু বকর সিদ্দিক নয়ন ও আব্দুল গাফফার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সকল সেক্টরের সমন্বিত উদ্যোগ নিতে হবে। সকলকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ নিজ নিজ প্রতিষ্ঠানে নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews