বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
কুষ্টিয়ার হরিপুরে বালুঘাট দখল নিয়ে সংঘর্ষ, আহতদের থানায় আশ্রয়! বইয়ের পাতা থেকে এবার প্রকৃতির অরণ্যে ! কক্সবাজার – চট্টগ্রাম সড়কে ৭১ দূর্ঘটনায় ৭২ মৃত্যু,  কবে মিলবে ৬ লেন ! খোকসা কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থান অফিসে দানবাক্স ভেঙে নগদ অর্থ চুরি ! লক্ষ্মীপুরে ভাড়া বাসায় ঢুকে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা ! ২৮ জুন থেকে ভারতের ট্যুরিস্ট ভিসার করা যাবে আবেদন । বড়লেখায় বিজিবির সফল অভিযান বিপুল অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার ! পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ ! পিবিআই ঢাকা জেলা কর্তৃক দেড় বছর পর আশুলিয়ার চাঞ্চল্যকর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন ! ভারত সরকারের মন্ত্রীর মর্যাদা পাবেন বাংলাদেশের হাইকমিশনার !

মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত। ইসলামিক ফাউন্ডেশন মধুপুর, টাংগাইলের আয়োজনে সারা দেশের ন্যায় মধুপুর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে উপজেলা পর্যায়ে হাফেজদের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা ১৫ ই এপ্রিল ২০২৬ তারিখ বুধবার সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা জামে মসজিদ মধুপুর, টাংগাইলে ইসলামিক ফাউন্ডেশন টাংগাইল জেলার সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ গ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় জলছত্র তাহফিজুল কোরআন হিফজ মাদ্রাসার মেধাবী ছাএ তাওহিদুল ইসলাম (পিতা শাহিন আলম) কৃতিত্বের সহিত দ্বিতীয় স্হান অর্জন করে। প্রতিযোগিতা শেষে উপজেলা হল রুমে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারি রুহুল আমিন (মধুপুরী) ও মাদ্রাসা কর্তৃপক্ষ এ সাফল্যে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং সকলের নিকট দোয়া কামনা করেন, আল্লাহ যেন প্রতিষ্ঠানটি ভবিষ্যৎতেও আরও দ্বীনি শিক্ষায় অগ্রনী ভূমিকা পালন করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews