1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩

কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

শাহ আলম , টাঙ্গাইল 
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ রেখে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার এলেঙ্গা এলাকার মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশন-এ এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ।
অভিযানের সময় ফিলিং স্টেশনটিতে প্রায় ১৬ হাজার লিটার জ্বালানি তেল মজুত পাওয়া যায়। এর মধ্যে প্রায় ১০ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটারের বেশি অকটেন এবং প্রায় ২ হাজার লিটার পেট্রল ছিল। এত পরিমাণ তেল মজুত থাকা সত্ত্বেও স্টেশনটিতে বিক্রি কার্যক্রম বন্ধ রাখা হয়।
এছাড়া ফিলিং স্টেশনটিতে অকটেনের ক্যালিব্রেশন চার্ট (ট্যাংকে থাকা জ্বালানির পরিমাণ সংক্রান্ত বিবরণী) সংরক্ষিত না থাকায় কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন মালিক। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত স্টেশন মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুত প্রতিরোধে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ জানান, জেলায় বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়ম পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট