শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

 পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬




দীর্ঘদিনের প্রাণের প্রতিষ্ঠান পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন পাবনা প্রেসক্লাবের জীবন সদস্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন। রোববার (২৯ মার্চ) রাত ৭টা থেকে প্রায় আড়াইঘন্টা তিনি প্রেসক্লাবে অবস্থান করেন, সাথে নিয়ে আসেন তাঁর স্কুল জীবনের চার বন্ধু ও রনাঙ্গনের সহযোদ্ধাকে। হাস্যজ্জল মুখে সকলের নাম ধরে ধরে ডেকে সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন তিনি। স্মৃতিচারণ করেন তার সাংবাদিকতা জীবনের।
পাবনা প্রেসক্লাবের দীর্ঘ বছরের ঐতিহ্য তুলে ধরে স্মরণ করেন প্রয়াত সদস্যদের। সাংবাদিকতা ও নিজের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে কথা বলেন তিনি। তার বন্ধুদের মুখে উঠে আসে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকথা। ঘনিষ্ঠ চার বন্ধুর কথাতে স্কুল জীবনের টিফিনের বাক্স থেকে মহান মুক্তিযুদ্ধের সময়ের ভয়াল দিনগুলোতে পালিয়ে থাকা, আঁধার রাতে অস্ত্র কাঁধে চাঁদের সাথে কথা বলতে বলতে মুক্তিযোদ্ধাদের হেটে যাওয়াসহ হাতিয়ার উঁচিয়ে যুদ্ধের সময়ের অস্ত্রের
ঝনঝনানীর গল্প উঠে আসে এই আড্ডায়।  উচ্চারিত হয় প্রেসক্লাবের আগামী দিনের উন্নয়ন ও সম্ভাবনার কথা।
পাবনা প্রেসক্লাব মিলনায়তনে রোববার রাত সাতটা থেকে সাড়ে নয়টা অবধি ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে এসো মিলি প্রাণের টানে শীর্ষক অনুষ্ঠিত এই আড্ডা বৈঠক পরিচালনা করেন পাবনা প্রেসক্লাবের
সাধারন সম্পাদক জহুরুল ইসলাম। প্রাণবন্ত এই আড্ডাতে কথা বলেন রাষ্ট্রপতি ও ক্লাবের সম্মানীত জীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জীবন সদস্য স্কয়ার গ্রুপের পরিচালক বীর
মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা  পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মো. মুক্তার হোসেনসহ
ক্লাবের সদস্য সাংবাদিকবৃন্দ।
এ সময় ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, প্রফেসর শিবজিত নাগ, রুমী খন্দকার, এ বিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক আব্দুল মতীন খান, আঁখিনূর ইসলাম রেমন, উৎপল মির্জা, পাবনা রিপোর্টার্স
ইউনিটির সাবেক সভাপতি হাবিবুর রহমান স্বপন, সাবেক সাধারন সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ছিফাত রহমান সনম, সহসভাপতি এস এম আলাউদ্দিন, সহসম্পাদক মোখলেছুর রহমান খান
বিপ্লব, সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, ক্রিড়া সম্পাদক কলিট তাকুলদার, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, কার্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রেসক্লাব চত্বরে রাষ্ট্রপতি এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, বর্তমান সভাপতি আখতারুজ্জামান আখতার ও সম্পাদক জহুরুল ইসলাম।
এ সময় বঙ্গভবনের কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নিরাপত্তার চাঁদর দিয়ে প্রেসক্লাবের আশপাশ ঢেকে ফেলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews