রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন জয়পুরহাটে স্ত্রীকে মারপিট করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন ! ঘোড়াঘাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ! মাজার ও দরগাহ শরীফের আয়-ব্যয়ের হিসাব সরকারি কোষাগারে নেয়ার দাবি: জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের মানববন্ধন !

শিবালয়ে বুতনী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

প্রতিযোগিতায় জয়লাভ নয়, অংশ গ্রহণই মুখ্য উক্তিটি সামনে রেখে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে যথাযথ মর্যাদায় ২৬ মার্চ দিনব্যাপী মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বুতনী বাজার মাঠ প্রাঙ্গণে মেঘদূত শফিউদ্দিন স্মৃতি সংসদ ও এলাকাবাসির আয়োজনে উৎসব মুখোর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জনশ্রুতের ভিড়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন, বুতনী মেঘদূত শফিউদ্দিন স্মৃতি সংসদের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। বুতনী মেঘদূত শফিউদ্দিন স্মৃতি সংসদের পক্ষ থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও উষ্ণঅভিনন্দন জানিয়েছেন সাধারণ সম্পাদক আহসান কবির সৈকত।
৭ নং শিমুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, মেঘদূত শফিউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি মো. মনির খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭ নং শিমুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সাবেক নির্বাহী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. আঃ আওয়াল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মো. মাসুদ মিয়া। উল্লেখ্য , বুতনী মেঘদূত শফিউদ্দিন স্মৃতি সংসদের কালোত্তীর্ণ সভাপতি মোঃ মনির খান তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজ যাঁরা খেলায় পরাজয় হয়েছে তাঁরা দুঃখ নিবে না। তাঁরা আগামিতে ভালো করার চেষ্টা করবে। আর যাঁরা বিজয়ী হয়েছো তাঁরা আগামিতে আরো ভালো করতে হলে বেশি বেশি চর্চা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews