1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের কবি-সাহিত্যিক ও গুণীজনদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের কবি-সাহিত্যিক ও গুণীজনদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত সত্যের জ্যোতির্ময় প্রকাশ: সৈয়দ কালান্দার বাবা বেদম ওয়ার্সী আল জাহাঙ্গীর রূহানী জগতের ধ্রুবতারা মুহাম্মদ জাফর আলী শাজলী ক্বাদরী (রহ.)! কাটাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  ও সাবেক বিএনপির নেতার সাফল্য ও কৃতিত্ব ! কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সংসদ সদস্য এস এম জিলানীর মতবিনিময় গতি ফিরেছে গাজীপুর জেলা পরিষদের! মুক্তিযুদ্ধের চেতনা কিংবা চেতনায় ৭১ কেমন আছে! কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও মদ সহ আটক ৮ জন! জ্বালানি তেলের  সংকট- বিশ্ব রাজনীতির মারপ্যাঁচ নাকি অভ্যন্তরীণ সিন্ডিকেটের কারসাজি!

আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের কবি-সাহিত্যিক ও গুণীজনদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

দেওয়ান মিজানুর রহমান, মানিকগঞ্জ
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের কবি-সাহিত্যিক ও গুণীজনদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

এসো স্মৃতির প্রাঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে “সাহিত্য রসে সিক্ত হোক ধরা” উক্তিটি সামনে রেখে আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের আয়োজনে ২৮ মার্চ শনিবার সকাল ১০ ঘটিকায় মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর সৈয়দা আয়েশা হক সাংস্কৃতিক কেন্দ্র ও গ্রস্থাগার কালচারাল সেন্টার এন্ড লাইব্রেরী মিলনায়তনে কবি- সাহিত্যিক ও গুণীজনদের ঈদ পুনর্মিলনী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের উপদেষ্টা অব. জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সাংবাদিক এম.এ.মোন্নাফ খান , লেখক আল মোজাহিদ , পরিচালক এন .পি . আই, ইঞ্জি. ড. মোহাম্মদ ফারুক হোসেন, কবি ও লেখক অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি প্রগতিশীল সমাজ সেবক মোঃ হাবিব উদ্দিন, সহ-সভাপতি কবি ও লেখক অধ্যাপক মোঃ মনোয়ার হোসেন, সহ-সভাপতি কবি মোঃ আইয়ুব বিশ্বাস, সহ-সভাপতি কবি ও লেখক মোঃ আনিসুর রহমান আলীনুর, সাধারণ সম্পাদক কবি ও লেখক কাইয়ূম শাহজী , যুগ্ম সাধারণ সম্পাদক কবি মোঃ জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক কবি মি. অ্যাওয়ার্ড এস জামান, সহ সাহিত্য সম্পাদক কবি কল্পনা সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক কবি খন্দকার সিরাজুম মনির চঞ্চল, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক কবি ও গণমাধ্যম কর্মী দেওয়ান মিজানুর রহমান, সহ মহিলা বিষয়ক সম্পাদক কবি স্বপ্না রাণী সিংহ, সদস্য কবি মীর মোঃ মঞ্জুর হোসেন চিশতী, সদস্য কবি দেওয়ান শুকুর শুখো , সদস্য কবি মোঃ শামছুল হক, সদস্য কবি মোঃ মেছের আলী, সদস্য কবি মোঃ শাসুল আলম ও সদস্য কবি মোঃ জাকির হোসেন রাজু। এছাড়া আরো উপস্থিত ছিলেন , কবি নাসির উদ্দিন, কবি আফরোজা রিমি, আওলাদ হোসেন, কবি জেরিন সুলতানা, কবি মোঃ বশির উদ্দিন, কবি রেজাউল করিম, জব্বার আলী ও কবি আরিফুল ইসলামসহ সমাজের সর্বস্তরের মানুষ। কবি-সাহিত্যিক ও গুণীজনদের ঈদ পুনর্মিলনী উপলক্ষ্যে আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ড. যোসেফ মেমোরিয়াল হাসপাতালের প্রখরবুদ্ধিদীপ্ত তীক্ষ্ণধীশক্তি সম্পন্ন কালোত্তীর্ণ ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিল উদ্দিন বলেন, সকলের দূরদর্শী মহানচিন্তা, নিঃস্বার্থ অদম্য পরিশ্রমের সৌন্দর্যমন্ডিত সাংস্কৃতিক প্রতিশ্রুতির উজ্জ্বল দৃষ্টান্ত আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘ। আজকের এই আনন্দঘন দিনে নতুন স্বপ্ন, নতুন সূর্য, নতুন আশা, সুখ শান্তি ও সমৃদ্ধি যেন আসে আপনাদের মাঝে। অতীতের সকল দুঃখ, কষ্ট, বেদনা, অভাব-অনটন ভুলেগিয়ে হিংসা, অহংকার ,পরনিন্দার গ্লানি মুছে যাক। নতুন ধারায় জীবনে ফুটে উঠুক নতুন রঙের ছট। এই সংগঠনটি কবি সাহিত্যিকদের মেধা,মনন, কল্পনা, পরিবেশচেতনা, সমাজ রাজনীতি, ভ্রমণকাহিনী কিম্বা রম্যরচনার মতো বহুমাত্রিক সৃষ্টির মাধ্যমে ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে। মানবিকতা ও নন্দনচেতনার প্রকাশ ঘটে গল্প, প্রবন্ধ কবিতা আলোকিত মানিকগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি সংগঠন যে নিষ্ঠা, প্রতিশ্রুতি ও সৃজনশীল মননে তাঁদের কর্মকাণ্ড পরিচালনা করছে তা সত্যিই প্রশংসনীয়। পরিবেশ তিনি কবি- সাহিত্যিক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে বলেন, একটি জাতির প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামো ও অর্থনীতিতে নয়, তাঁর সাহিত্য শিল্প ও সাংস্কৃতিক প্রকৃতি বিকাশেও নিহিত। সাহিত্য মানুষকে সংবেদনশীল করে, ভাবতে শেখায়, সত্যের পক্ষে দাঁড়ানোর ক্ষমতা গড়ে তোলে। তাই সাহিত্য চর্চার ধারাকে আরো প্রসারিত সাংস্কৃতিক শিল্প সাহিত্য , সৃষ্টিতে সৃজনশীল ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করে। সকলের সুস্বাস্থ্য , দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করে তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন। উল্লেখ্য, বিশ্বের ক্লান্তিকালীন সময়ে বিশ্বশান্তি ও মানবজাতির কল্যাণার্থে সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন, আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. সাঈদা হোসাইনী মামুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট