1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গোমস্তাপুরের আলীনগর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাকরি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ৪৩৮২ কর্মকর্তা-কর্মচারী! মেঘনায় ভাঙাচোরা রাস্তায় : দুর্ভোগে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ২০ হাজার কি.মি. খাল খনন ও পুনঃখনন করা হবে: মন্ত্রী এ্যানি মোঃ রফিকুল আলম এর শ্রমিক দিবসের অভিনন্দন! মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে প্রধান বাধা পুলিশ! দৃষ্টিপাত: রাজারহাটের উন্নয়ন ভাবনা মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালবৈশাখী ঝড় ও অতিবৃষ্টিতে দীঘিনালায় কৃষকের স্বপ্ন ভেসে গেল! ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের ঐতিহ্যবাহী জনতা উচ্চ বিদ্যালয় ফুলদী

গোমস্তাপুরের আলীনগর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

মুহঃ কাওসার আলী, গোমস্তাপুর 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

​চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।আলীনগর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ২০২৫-২০২৬ অর্থ বছরে মানবিক সহায়তা ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় উপজেলার অন্যান্য ইউনিয়নের ন্যায় আলীনগরেও এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। কার্ডধারী প্রতি উপকারভোগীকে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। ইউনিয়নের মোট দুই হাজার ১ শত ৪৬ গরিব, দুঃখী ও অসহায় মানুষ এই সুবিধা পাচ্ছেন।দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এই চাল বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।​উদ্বোধনকালে চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম বলেন, আসন্ন ঈদুল ফিতরে যেন কোনো মানুষ খাদ্যের কষ্টে না থাকে, সেজন্যই এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রকৃত অভাবীদের হাতেই এই চাল তুলে দেওয়া হচ্ছে।​বিতরণকালে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সচিব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট