শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

বিএমএসএস রাজশাহী বিভাগের উদ্যোগে পথশিশু ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতর

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬




বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে গত রবিবার (০৮ মার্চ ২০২৬) বিকেল ৫টায় রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে প্রায় ১০০ জন পথশিশু, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় কমিটি ও কার্যনির্বাহী কমিটি সদস্য মো. আরিফুল ইসলাম, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এএসএম জুবায়ের হোসেন জুয়েল মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বুলবুল, উপ-আইন বিষয়ক সম্পাদক রুবেল হাসান, সাহিন, ইব্রাহিম পারভেজ জিমসহ সংগঠনের অন্যান্য সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।এই ইফতার বিতরণ কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আর্থিক সহযোগিতা প্রদান করেন। সহযোগিতাকারীদের মধ্যে রয়েছেন—কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সগীর আহমেদ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. আরিফুল ইসলাম, রাজশাহী বিভাগীয় উপ-প্রচার সম্পাদক আবু বক্কর, সহ-সভাপতি রমজান আলী, কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক এএসএম জুবায়ের হোসেন জুয়েল মন্ডল এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বুলবুল, হেলান উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সহযোদ্ধা।

বিএমএসএস কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান খোন্দকার আছিফুর রহমান তোতার পক্ষ থেকে এ মানবিক কর্মসূচিতে সহযোগিতা প্রদানকারী সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews