বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

মানিকগঞ্জে  জয়রা ইটসলিং রাস্তা সংস্কার কাজে অনিয়মের  অভিযোগ উঠেছে !          

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬




মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ দেলোয়ার হোসাইনের বিরুদ্ধে  কাবিটা প্রকল্পের  ইটসলিং রাস্তা সংস্কার কাজে  ব্যাপক  অনিয়মের খবর পাওয়া গেছে।  সরেজমিন পরিদর্শনে দেখা গেছে,  জয়রা বাবুলের বাড়ি হইতে জলিলের বাড়ি পর্যন্ত   সিডিউল অনুযায়ী রাস্তা নির্মাণ কাজ করা হয়নি।   অভিযোগ উঠেছে, জাগীর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড  মেম্বার মোঃ দেলোয়ার হোসেন পুরাতন ইট ও নিন্মমানের নতুন  ইট দিয়ে রাস্তা সংস্কার কাজ সম্পন্ন করেন।   রাস্তার দৈর্ঘ    প্রস্থেও  অনিয়ম  দেখা গেছে।    জাগীর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ দেলোয়ার হোসাইনের সাথে   যোগাযোগ করা হলে তিনি বলেন, পুরাতন ও নতুন ইট দিয়ে রাস্তার কাজ সম্পন্ন করা হয়েছে।  দৈর্ঘে ও প্রস্থের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,  কোথাও  ৮ ফুট পাশে কোথাও  ১০ ফুট পাশে রাস্তা তৈরি করা হয়েছে। জাগীর   ইউ. পি.   প্রশাসনিক কর্মকর্তা  মোঃ নুরুজ্জামান বলেন,   জয়রা  ইটসলিং রাস্তা সংস্কার  কাজে  ৩ লাখ ১২  হাজার ৫ শত টাকা ব্যয়ে নির্মাণ করার কথা । ১ নান্বর  ইট দিয়ে রাস্তার কাজ সম্পন্ন করতে হবে এবং  রাস্তার কাজ পুরাতন ইট ব্যবহার করা যাবে না।   সরকারি নিয়ম অনুযায়ী ‌  প্রস্থ ৮ ফুট এবং দৈর্ঘ্য ৪৪৩ ফুট করতে হবে।  কোথাও কম বেশি করে রাস্তা  তৈরি করা যাবে না।

মানিকগঞ্জ সদর উপজেলা   প্রকল্প  বাস্তবায়ন অফিসার মোঃ আলী নুর বলেন ,  সরকারি রাস্তার কাজে অনিয়ম করার কোন সুযোগ নেই। ‌ তবে এই  রাস্তার বিরুদ্ধে   অভিযোগ উঠেছে।  তদন্ত করে  ব্যবস্থা  নেয়া হবে।  তবে পুরাতন ইট দিয়ে রাস্তা সংস্কার করা যাবে না।  পূর্বের পুরাতন ইট  ধর্মীয় প্রতিষ্ঠানে দেওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews