শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে পুলিশের অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটক। গাইবান্ধা সহ ৭ জেলায় নতুন করে বন্যার আভাস অদৃশ্য অন্তরে কক্সবাজারসহ সারাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ধরা’র সংবাদ সম্মেলন হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালকের পরিবারের পাশে জামায়াত কক্সবাজারে দূর্গম  পাহাড়ে  অস্ত্র তৈরীর কারখানা,  আটক বাহিনীর  প্রধান, ধামরাইয়ের ৪০০ বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা, মাসব্যাপী রথমেলা শুরু বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় উন্নয়ন কাজের উদ্বোধন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব

তামাকমুক্ত পঞ্চগড়ে`র প্রত্যয়ে বোদা’য় মতবিনিময় সভা অনুষ্ঠিত!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর বাস্তবায়নে পঞ্চগড় জেলার বর্তমান অবস্থা পর্যালোচনায় সোমবার (০২ মার্চ) দুপুরে বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদের হলরুমে এক শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ-এর সহযোগিতায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন পল্লী সাহিত্য সংস্থা এ আয়োজন করে।

সংস্থার সভাপতি আব্দুস সামাদ তারা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচকরা তামাক নিয়ন্ত্রণের বাস্তব চিত্র তুলে ধরেন এবং বিদ্যমান সীমাবদ্ধতা নিয়ে মতামত দেন। বক্তব্য রাখেন পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ, সুচনার নির্বাহী পরিচালক সফিকুল আলম দোলন, দৃষ্টিদানের নির্বাহী পরিচালক মনোরঞ্জন সরকার, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, ডেমক্রেসি ওয়াচের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ, এম কে পির মিজানুর রহমান, উপজেলা সাংস্কৃতিক পরিষদ এর সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান সহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, তামাকের ব্যবহার রোধে কঠোর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ না করলে পঞ্চগড়ে এর বিস্তার আরও বাড়তে পারে, যা জনস্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করবে। তারা আইন প্রয়োগে প্রশাসনিক তৎপরতা জোরদার, সচেতনতা কার্যক্রম সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা সম্মিলিতভাবে পঞ্চগড় জেলাকে তামাকমুক্ত জেলা ঘোষণার দাবি জানান এবং এ লক্ষ্যে সরকারি-বেসরকারি সব পক্ষকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি, নারী প্রতিনিধি, সমাজকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। আলোচনায় উঠে আসে, তামাক নিয়ন্ত্রণ শুধু আইন প্রয়োগের বিষয় নয়, এটি একটি সামাজিক অঙ্গীকার – যেখানে সচেতন নাগরিক সমাজই হতে পারে পরিবর্তনের প্রধান চালিকাশক্তি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews