মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬

‎‎ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার মোহাম্মদপুরের ভাংনা এলাকায় সরকারি রাস্তা দখল ও দীর্ঘদিন ধরে আবাসিক এলাকার ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
‎মানববন্ধন  স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে, যেখানে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা রূপচাঁন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম, মোঃ নাজির, মোঃ হালিম, মোঃ সাইফুল সহ এলাকার সর্বস্তরের জনগণ।
‎বক্তারা অভিযোগ করেন,  আওয়ামী লীগ সরকারের আমলে ঠিকাদার শাহ আলম, সিদ্দিকের নেতৃত্বে রাস্তার পাশে ময়লা ফেলা হত এখন তারা পালিয়ে বেড়াচ্ছে।  বর্তমানে ঠিকাদার দুলালের তত্ত্বাবধানে একইভাবে ময়লা ফেলা অব্যাহত রয়েছে। ফলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং পরিবেশ মারাত্মক ভাবে দূষিত হচ্ছে।
‎স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,  খালটি একসময় সরকারি রেকর্ড ভুক্ত ছিল, এবং যার এক প্রান্ত সংযুক্ত ছিল বুড়িগঙ্গা নদীর সঙ্গে, সেটিও এখন ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে। এতে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়েছে।
‎মানববন্ধনে বক্তারা বলেন, বিষয়টি নিয়ে স্থানীয়রা দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন। এলাকাবাসীর সম্মিলিত দাবির পরিপ্রেক্ষিতেই এ কর্মসূচি পালন করা হয়েছে। তারা কেরানীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং ঢাকা জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়ের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
‎বক্তারা বলেন, কেরানীগঞ্জে একটি নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা গড়ে তোলা হলে অসাধু ঠিকাদারদের মাধ্যমে যথাতম ময়লা ফেলা বন্ধ করা সম্ভব হবে। এতে পরিবেশ রক্ষা পাবে এবং জনস্বাস্থ্য ঝুঁকি কমবে।
‎এলাকাবাসী দ্রুত রাস্তা পুনরুদ্ধার, খাল পুনঃ খনন এবং নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews