সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

লাব্বাইক বাসের চাপায় সাংবাদিক আহত

  • প্রকাশিত: সোমবার, ২৬ অগাস্ট, ২০২৪




নিজস্ব প্রতিবেদক: লাব্বাইক পরিবহনের বাস চাপায় সাংবাদিক মাহবুবুর রহমান মজুমদার গুরুতর আহত হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত শুক্রবার (২৪ আগষ্ট) দুপুরে রাজধানীর শনির আখড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার দুপুরে পেশাগত কাজে যাওয়ার সময় রাজধানীর শনির আখড়ার সাইনবোর্ড টু সাভার বাইপাইল রোডের চলাচলরত লাব্বাইক পরিবহনের একটি বাস (ঢাকা -মেট্রো-ব-১৫-৬৭১৭) বেপরোয়া গতি এবং আরেকটি লাব্বাইক পরিবহনের বাসকে ওভারটেক করতে গিয়ে সাংবাদিক মাহবুবুর রহমান মজুমদারকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মাতুয়াইল মেডিকেল আইসিএমএস হাসপাতালে ভর্তি করে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল হাসান বলেন এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি জড়িত লাব্বাইক পরিবহনের চালক ও সহযোগীকে ধরতে চেষ্টা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews