বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে বিএনপি নেতা শাখাওয়াতের বিরুদ্ধে অপপ্রচার অভীক্ষাপদ প্রণয়নে ব্লুম ট্যাক্সোনমির ধারণার ব্যবহার: প্রাথমিক তৃতীয় ও চতুর্থ শ্রেণির বাংলা ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের আলোকে ঐতিহ্যের বারোবাজার: ৭০০ বছরের ইতিহাস থাকলেও নেই পর্যটনের বিকাশ সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা শহরের বর্জ্যজনিত দুর্ভোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন

সেলিম মন্ডল হত্যা মামলায় আইভী শ্যোন অ্যারেস্ট

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
 বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।

গতকাল শুক্রবার রাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী  বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, গত বৃহস্পতিবার বিকেলে আদালতের নির্দেশে এই হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মাছুম বিল্লাহ তদন্তে আইভীর সম্পৃক্ততা পাওয়ার অভিযোগ এনে আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় ব্যাংকের ভেতরে ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মন্ডলসহ তিন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী আরও জানান, ডা. সেলিনা হায়াৎ আইভী বর্তমানে কারাগারে রয়েছেন। আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews