1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মৌলভীবাজারে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি (সিলিন্ডার) গ্যাস বিক্রি - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত মেঘনায় ওরশের বিরোধে যুবক নিহত: থানায় হত্যা মামলার এজাহার দাখিল দখলের ধকলে মৃত প্রায় প্রমত্তা করতোয়া– অস্তিত্ব সংকটে বাঙালী দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩

মৌলভীবাজারে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি (সিলিন্ডার) গ্যাস বিক্রি

আলী উবায়েদ ইমন ,মৌলভীবাজার 
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)  অভিযান পরিচালনা করেন গালিব চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাজীগঞ্জ বাজারে পরিচালিত অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় দেলোয়ার হোসেন (৩২), প্রোপাইটর, সানরাইজ ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪০ ধারায় ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়। তাৎক্ষণিকভাবে তিনি জরিমানার অর্থ পরিশোধ করেন।

উপজেলা প্রশাসন জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত তদারকি অত্যন্ত জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট