বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন  রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক ৩ গোবিন্দগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার  ! প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি সরঃ প্রাথঃ বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন নগরের খেলার মাঠ ও ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে উন্নয়নমূলক কাজের ২৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর এসডি থাকা ১০১ কর্মকর্তাকে দায়িত্ব বণ্টন !

গাজীপুরে রেললাইন দিয়ে হেঁটে মোবাইল ফোনে কথা বলার সময় পুলিশের এসআই ট্রেনে কাটা পড়ে আহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
গাজীপুরে রেললাইন দিয়ে হেঁটে মোবাইল ফোনে কথা বলার সময় পুলিশের এক এসআই ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শহরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।আহত ওই পুলিশ কর্মকর্তার নাম হাবিবুর রহমান (৫৫)। তিনি গাজীপুর জেলার পুলিশ লাইনে কর্মরত রয়েছেন। গত ৮ জানুয়ারি তিনি খুলনা রেঞ্জের কুষ্টিয়া থেকে বদলি হয়ে গাজীপুরে আসেন। আহত হাবিবুর রহমান রজশাহী জেলার গোদাগাড়ি থানার মাটিকাটা (ভাটা) এলাকার রইস উদ্দিনের ছেলে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার গোলাম মোস্তফা, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে স্টেশনের উত্তর পাশে ৪নং লাইন দিয়ে হেঁটে প্লাটফরমের দিকে যাচ্ছিলেন পুলিশের এসআই হাবিব। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী “চাপাই এক্সপ্রেস” ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ট্রেনটি ওই লাইনে প্রবেশের সময় হুঁইসেল বাজালেও অসাবধানতার কারণে তিনি নিজেকে রক্ষা করতে পারেন নি।
হাসাপাতালের আবাসিক চিকিৎসক ডা. শেখ ফরহাদ জানান, পুলিশের এসআই হাবিবকে আশংকাজনক অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। দূর্ঘটনায় তার ডান হাত কব্জির উপর থেকে এবং ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
গাজীপুর জেলা পুলিশ লাইনের ইন্সপেক্টর মিজানুল হক জানান, দুর্ঘটনার পরপর গাজীপুর জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন হাসপাতালে ছুটে গিয়ে আহতের খোঁজখবর নেন ও পরামর্শ দেন। ঘটনার সময় পুলিশ সুপারের কার্যালয় থেকে জেলা পুলিশ লাইনে যাচ্ছিলেন এস আই হাবিবুর রহমান। পথে রেললাইন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews