সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা কিশোরগঞ্জ করিমগঞ্জে নৌকা সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার শরীয়তপুর জেলা যুবদলের নতুন সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুল আদভিকার শুভ জন্মদিন জাতিসংঘে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মিলনের সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান দীঘিনালায় ২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ গোমস্তাপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক ও নৌকা ভ্রমণ হাটিকুমরুলে ১১ দলের লংমার্চের পথসভা!

কক্সবাজারে প্রত্যাশীর উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬




নিরাপদ অভিবাসন বিষয়ে গণমাধ্যমের সচেতনতা ও ভূমিকা জোরদার করতে প্রত্যাশীর সিমস্ (SIMS) প্রকল্পের উদ্যোগে সোমবার (১৬ ফেব্রুয়ারি ) কক্সবাজারে দিনব্যাপী এক মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলার একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি বেসরকারি কর্মকর্তারা অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকের প্রতিনিধি, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম উপস্থিত ছিলেন। সিমস্ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বশির আহম্মদ মনি (সূফি মনি)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে রামু টিটিসির অধ্যক্ষ, প্রবাসী কল্যাণ সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাধারণ সম্পাদক এসএম জাফর, প্রেস ক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু বক্তব্য দেন।

কর্মশালায় নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং প্রতারণা প্রতিরোধে গণমাধ্যমের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সরকারি কর্মকর্তারা তাঁদের সেবাসমূহ তুলে ধরেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

সুইস উন্নয়ন সংস্থা এসডিসি’র আর্থিক সহায়তা ও হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews