রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে কৃষি ব্যাংকের সাবেক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬



শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া এলাকা থেকে সৈয়দ হুমায়ুন কবির বাবু (৬৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা তাকে গাছের সাথে ঝুলন্ত  মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি সোহেল রানা জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, হুমায়ুন কবির বাবু পারিবারিক বিষয় নিয়ে মানসিক চাপের মধ্যে ছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews