1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
অভিনন্দনের পরই পুনর্গণনার দাবি, পঞ্চগড়-১ এ নতুন বিতর্ক গাইবান্ধা-৪ আসনে বিএনপি প্রার্থী শামীম কায়সার বিজয়ী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মানিকগঞ্জ-১,২ ও ৩ আসনে ধানের শীষের ‌ নিরঙ্কুশ বিজয় রাশিয়া শান্তি চুক্তির জন্য কখনো প্রস্তুত নাও হতে পারে : ন্যাটোর মার্কিন দূত গাইবান্ধা-৫ আসনের ভোট পুনঃগণনা ও গেজেট স্থগিতের দাবি বিএনপি’র প্রার্থীর সিরাজগঞ্জে ৬টি আসনে ৩৯ জন প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত শরীয়তপুর-১ আসনের এমপি সাঈদ আহমেদ আসলামকে নৌ-পরিবহন মন্ত্রী করার দাবি নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘পুনর্গঠন’- এর আহ্বান ইউরোপের’ তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান

জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির নেতা হিসেবে নির্বাচিত করেছেন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে জাতিকে নেতৃত্ব দেয়ার জন্য দেশের জনগণ গতকাল ভোটের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানকে জাতির নেতা হিসেবে নির্বাচিত করেছেন। এজন্য বেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমি দেশবাসীকে অভিনন্দন জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
গতকাল শুক্রবার বাদজুমা বরিশালের গৌরনদী উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগা মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত শোকরানা দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন। জাতীয় সংসদের ১২১, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম. জহির উদ্দিন
স্বপন বিপুল ভোটে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় এবং সারাদেশে বিএনপির গৌরবোজ্জ্বল বিজয়ের ফলে গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি শুক্রবার বাদজুম্মা ওই শোকরানা দোয়া ও মিলাদের আয়োজন করে। অনুষ্ঠানের দোয়া মোনাজাত পরিচালনা করেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যমোঃ রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ শামীম খলিফা,গৌরনদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, যুগ্ন আহবায়ক মোঃ কামরুজ্জামান খোকন , বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সাইয়েদুল আলম খান সেন্টু প্রমূখ। দোয়া ও মিলাদ অনুষ্ঠানে এম. জহির উদ্দিন স্বপন আরো বলেন, যারা অশ্লীল, কূতর্ক করত দেশের জনগণ তাদের মুখে কালিমা লেপে দিয়েছে। প্রমাণ হয়েছে পেশিশক্তির চাইতে গণতন্ত্রের শক্তি অনেক বড়। প্রমাণ হয়েছে জনগণের শক্তি অনেক বড়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট