1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় সাবেক এমপি বাহারসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা ! শরীয়তপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রাজনৈতিক পরামর্শ সভা অনুষ্ঠিত ! গোবিন্দগঞ্জে চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি,জড়িত গ্রেফতার- ৩ ! কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ ! শরীয়তপুরে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত ! নরসিংদীতে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ! পায়ুপথের রোগ: নীরব কষ্টের কারণ ও প্রতিরোধের দিকনির্দেশনা ! আংগারিয়া ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে চলেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খলিলুর রহমান (খলিল মোল্লা) । ইসলামী ব্যাংকের  চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবীতে নীলফামারীতে অবস্থান কর্মসূচী ! কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা: গ্রেপ্তার ৩ !

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

পাবনা প্রতিনিধি : 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। মনোনয়ন পাওয়ার পর থেকেই ছুটছেন মানুষের দ্বারে দ্বারে। প্রতিদিনই বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন, তাদের খোঁজখবর নিচ্ছেন। শুনছেন সমস্যা ও সম্ভাবনার কথা।

জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে বিএনপির পরিক্ষিত নেতা হাসান জাফির তুহিন। প্রতিদিনই বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের খোঁজখবর নিচ্ছেন। গণসংযোগকালে কৃষিবিদ হাসান জাফির তুহিন এলাকার মামলা হামলার শিকার নিরীহ লোকজনের বিভিন্ন সমস‍্যাসহ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা সংক্রান্ত নানা বিষয়ে এলাকাবাসির কথা শোনেন। ভোটের সমীকরণে অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছেন তিনি।

কৃষিবিদ তুহিন বলেন, ‘‘পাবনা-৩ আসনে বিএনপি ও ধানের শীষের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। দীর্ঘবছর ধরে চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুরের মানুষ ধানের শীষে ভোট দিতে পারেনি। এবার দেশ নেতা তারেক রহমান আমার মাধ‍্যমে আমার নির্বাচনী এলাকার মানুষকে ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আপনারা ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এলাকায় উন্নয়নের সুযোগ করে দিবেন।’’

কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি আরও বলেন, ‘‘আমি নির্বাচিত হলে চাঁদাবাজ, মামলাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেয়া হবে। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার মূল শক্তি।’’তিনি ধানের শীষে রায় দিয়ে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সর্বস্থরের জনসাধারণের সেবা করার সুযোগ করে দেয়ার আহবান জানান ভোটারদের প্রতি।স্থানীয়রা বলছেন, ‘‘কেন্দ্রীয় নেতা এবং সর্বমহলে গ্রহণযোগ্য হওয়ায় এলাকার বিভিন্ন সমস‍্যাসহ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা সংক্রান্ত নানা বিষয় তুহিন ভাইয়ের মাধ্যমে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদী আমরা।’’

উল্লেখ্য, চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর নিয়ে গঠিত পাবনা-৩ আসন। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮জন পার্থী, এই আসেনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮২ হাজার ৯০২ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট