1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সরকারী কর্মচারী (আচারণ) বিধিমালা সংশোধন করা হচ্ছে : মন্ত্রিপরিষদ সচিব - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সরকারী কর্মচারী (আচারণ) বিধিমালা সংশোধন করা হচ্ছে : মন্ত্রিপরিষদ সচিব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

অনলাইন ডেস্কঃ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
তিনি আজ বৃহস্পতিবার  সচিবালয়ে অনুষ্ঠিত সচিব সভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
মাহবুব হোসেন বলেন, এটি যুগোপযোগী করার কার্যক্রম চলছে। সেটির অগ্রগতি জেনেছেন।  আশা করছেন দ্রুতই সেটি চূড়ান্ত হবে।
বিদ্যমান শুদ্ধাচার কৌশল যুগোপযোগী করার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে শুদ্ধাচার কৌশলটি আছে সেটি প্রায় ১২ বছরের বেশি হয়ে গেছে। এটি এখন যুগোপযোগী করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। সে প্রসঙ্গে আলোচনা হয়েছে।
সচিব সভার বৈঠকে আলোচনার বিষয়বস্তুর কথা বলতে গিয়ে মন্ত্রিপরিষদ সচিব গত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন, অগ্রগতি, বাজেট ও নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনা হয়েছে।
এ ছাড়া কিছু দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সময়ে সময়ে যে নির্দেশনাগুলো দিয়েছিলেন সেগুলো যেন যতœ সহকারে গুরুত্ব দিয়ে অনুসরণ করা হয় সে ব্যাপারে সভায় পরামর্শ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাজেট বাস্তবায়নে  স্বচ্ছতার কথা বলা হয়েছে। অধস্তন যে অফিসগুলো আছে, যেখান থেকে মানুষকে সেবা দেওয়া হয়, সেই সেবাটি যেন ঠিকমতো দেওয়া হয়। সেই কাজটা যেন জোরালোভাবে তদারকি করা হয়। মানুষের যদি কোনো অভিযোগ থাকে সেগুলো যেন খুব গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হয়।

সূত্র- বাসস/নেট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট