রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এই নকশী শিল্পকে প্রভূত উন্নয়ন সাধন করে মা-বোনদের অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে- মামুন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬




জামালপুর-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, আমি যদি এমপি নির্বাচিত হই তাহলে জামালপুরের বেকার মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে জামালপুর পৌরসভার রশিদপুরে এমপি প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের নিজ এলাকায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জামালপুরের ব্র্যান্ডিং পণ্য হস্তশিল্পজাত নকশীকাঁথা। এই নকশী শিল্পকে প্রভূত উন্নয়ন সাধন করে মা-বোনদের অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। মতবিনিময় সভায় তিনি বলেন, জামালপুরকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার জন্য জিহাদ ঘোষণা করা হবে। এ সময় তিনি সাংবাদিকদের মাধ্যমে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews