মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !

নোয়াখালী ৪ (সদর সুবর্ণচর) কে জনপ্রত্যাশার আসন হিসেবে গড়ে তোলা হবে; মাও. মোঃ ফিরোজ আলম মাসুদ

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

গতকাল বিকাল ৩ ঘটিকা হতে নোয়াখালী শহীদ মিনার চত্ত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সদর – সুবর্ণচর উপজেলার উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নোয়াখালী ৪ সংসদীয় আসনের হাতপাখা প্রতীকের প্রতিদ্বন্দ্বী জননেতা জনাব মাও মো: ফিরোজ আলম মাসুদ। তিনি বলেন, নোয়াখালী ৪ আসনের জনগন পরিবর্তন প্রত্যাশি। তারা মনে করে স্বাধীনতা পরবর্তী যাদেরকে তারা নিজেদের প্রতিনিধি হিসেবে সংসদে প্রেরন করেছে, তারা জনগণের মনের ভাষা বুঝতে বরাবরই ব্যর্থ হয়েছে। প্রতিবারই সাংসদরা জনপ্রত্যাশাকে উপেক্ষা করে নিজেদের এবং দলীয় স্বার্থকেই প্রাধান্য দিয়েছে। ফলশ্রুতিতে নোয়াখালী ৪ আসনে আশানরুপ উন্নয়নের বদলে নেতারা আঙ্গুল ফুলে কলাগাছ নয় বটগাছ হয়েছে। নোয়াখালী সদর সুবর্ণচরে রাস্তা ঘাটের যে বেহাল দশা তাতে মনেই হয়না এ আসনের অবকাঠামো উন্নয়নে কোন সরকারী বাজেট ছিলো। অথচ এ আসনের অবকাঠামো উন্নয়নে বরাবরই জনগনের কষ্টার্জিত বাজেটের ধারা অব্যাহত ছিলো। এ আসনের জনগন যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেয় তাহলে অবকাঠামোতে টেকসই উন্নয়ন দৃশ্যমান করা হবে। যুবকদের বেকার সমস্যা নিরসনে কার্যকরী উদ্যোগ গ্রহন করা হবে। শিক্ষা ও স্বাস্থ্যখাতকে জনপ্রত্যাশা অনুযায়ী সাজানো হবে। মাদক- সন্ত্রাস – দুর্নীতি প্রতিরোধী সমাজব্যবস্থা গঠন করা হবে। প্রশাসনকে
নিরপেক্ষ ভূমিকায় রেখে জনদুর্ভোগ নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। নোয়াখালীর প্রাণের দাবী নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করা হবে। ইউনিয়ন পরিষদের সেবাকে ঢেলে সাজিয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছানো হবে। সকল দলের সকল মতের মানুষকে সাথে সবার সহযোগিতায় নোয়াখালী ৪ আসনকে গোটা বাংলাদেশে একটি মডেল আসন হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরো বলেন, আমি ইসলামী আন্দোলন প্রার্থী হিসেবে ইসলামী শরিয়ার আদলে একটি জনকল্যাণমুখী সমাজ বিনির্মানের স্বপ্ন নিয়ে যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের আকন্ঠ সমর্থন পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি। আমি প্রত্যাশা করি আগামী ১২ ফেব্রুয়ারি নোয়াখালী সদর সুবর্ণচরের জনগন ইসলামের পক্ষে, ইসলামী শরিয়ার পক্ষে হাতপাখা ভোট দিয়ে আমাকেই জয়যুক্ত করবে। নোয়াখালী ৪ (সদর সুবর্ণচর) এর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মুহাম্মদ আব্দুল মুকিতের সভাপতিত্বে আরো আলোচনা করেন হা. মাও কাউসার আহমদ, মাও. মোদ্দাচ্ছির হোসাইন, মাও সালাহউদ্দিন, মাও. খালেদ সাইফুল্লাহ, মাও. ইসরাফিল, ছাত্রনেতা সাইফুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews