1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই : ইসি সচিব বাউফলে ধানের শীষের জনসভা জনসমুদ্রে পরিনত ঘোড়াঘাটে ডাঃ এজেড এম জাহিদ হোসেন এর পক্ষ থেকে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ শরীয়তপুর ২ আস‌নে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশ‌তেহার ঘোষনা জামালপুরে ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর টহল শুরু জাতীয় নির্বাচন ঘিরে বোদায় যৌথ বাহিনীর মহড়া ব্রাহ্মণবাড়িয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন: জেলা প্রশাসক। কবিতা / নিষ্ঠুর সভ্যতা   / মোঃ রহমত আলী    কবিতা / দলের লোকের মিথ্যা বুলি /   নার্গিস আক্তার  পার্লামেন্টরী গণতন্ত্রের সম্মুখ সারিতে ছিলেন ফজলুল হক মিলন- ড. আব্দুল মঈন খান

সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া-সলঙ্গা আসনে বিএনপি ও জামায়াতের হাড্ডা হাড্ডি লড়াই

মোঃ আল-আমীন ,উল্লাপাড়া (সিরাজগঞ্জ) :
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

উল্লাপাড়া-সলঙ্গা আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই চলছে।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি।ইতোমধ্যেই প্রার্থীরা যার যার মতো করে প্রচার প্রচারনায় ব্যাস্ত সময় পার করতে মাঠে নেমেছে। এ আসনটিতে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।নির্বাচন ঘিরে বিভিন্ন এলাকা ও চায়ের দোকান গুলোতে নির্বাচনী আমেজ নিয়ে শুরু হয়েছে নানা হিসাব নিকাশ। এই আসন থেকে দুইবারের সাবেক সংসদ সদস্য এম আকবর আলী তাঁর দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন।অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান তার দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।এছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখা নিয়ে নির্বাচন করছেন মুফতি আব্দুর রহমান,জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে হিলটন প্রামানিক এবং কমিউনিস্ট পার্টির আব্দুল হাকিম কাস্তে প্রতিক নিয়ে নির্বাচন করছেন। এই আসনে মোট পাঁচজন প্রার্থী থাকলেও মূল লড়াই হচ্ছে ধানের শীষ ও দাঁড়ি পাল্লার মধ্যে। মাওলানা রফিকুল ইসলাম খাঁন তার নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় তার দলীয় নেতা কর্মীদের নিয়ে জনসভা,গণসংযোগ সহ শক্তভাবে প্রচার প্রচারনার মধ্যদিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতিশ্রুতি দিয়ে আসছেন।এমনকি সলঙ্গা থানা সদরে এক জনসভায় তিনি সলঙ্গা থানাকে উপজেলায় রূপান্তরিত করার অঙ্গীকারও করেন।অন্যদিকে নির্বাচনী এলাকায় মাঠজরীপে সাধারণ ভোটারদের কাছে জিজ্ঞাসা করে জানাজায় এম আকবর আলী দুইবারের সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি সংসদ সদস্য থাকাকালীন- স্কুল, কলেজ,মসজিদ,মাদ্রাসা,মন্দির, রাস্তা ঘাট,ব্রীজ কালভার্ট নির্মান সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে রয়েছেন আলোচনার শীর্ষে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট