1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শেরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয় - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন । শেরপুরের শ্রীবরদী  উপজেলার গোসাইপুর ইউনিয়ন  সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে! লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। সিলেট জুড়ে হাওরপাড়ের কৃষকের মাঝে এখন হাহাকার ও দীর্ঘশাস ! মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র- এটিএম কামরুল ইসলাম

শেরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয়

 সুমন কুমার দে,শেরপুর
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ওভোটকেন্দ্রসমূহ সরজমিন পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া মহোদয়।
৮ ফেব্রুয়ারি রোববার সকাল ১১ ঘটিকায় সম্মানিত রেঞ্জ ডিআইজি মহোদয় নকলা থানায় পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম।অতঃপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে সম্মানিত রেঞ্জ ডিআইজি মহোদয় নকলা থানা চত্বরে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সভায় আসন্ন নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করা হয়। সভায় ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদানসহ ডিউটি চলাকালীন সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।পরবর্তীতে ডিআইজি মহোদয় শেরপুর সদর ও নকলা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ঝুঁকিপূর্ণ, সাধারণ ভোটকেন্দ্রগুলো সরজমিনে পরিদর্শন করে কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি কাভারেজ এবং ভোটারদের যাতায়াতের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান-সহ উপস্থিত স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলেন ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আশ্বাস দেন।

পরিদর্শনকালে শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার-টু-ডিআইজি) জনাব মোঃ পারভেজ আলম, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, নকলা থানার অফিসার ইনচার্জ জনাব রিপন চন্দ্র গোপ-সহ শেরপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট