মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, দু’জন আটক মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা, কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর কক্সবাজারে ৩০০ চীনা নাগরিকের গোপন ঘাঁটি!

শরীয়তপুর-৩ আসনে ধানের শীষে ভোট চেয়ে আক্তার হোসেন কাজীর ব্যাপক গণসংযোগ

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬




শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-গোসাইরহাট-ডামুড্যা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন গোসাইরহাট উপজেলা বিএনপির নেতা ও সাবেক ছাত্রনেতা মোঃ আক্তার হোসেন কাজী।
গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ভোট প্রার্থনা করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে আক্তার হোসেন কাজী বলেন, “প্রিয় নাগেরপাড়া বাসী, আমি এই ইউনিয়নেরই সন্তান। আপনাদের দোয়া ও সমর্থন নিয়েই আমি আজ আপনাদের মাঝে এসেছি। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দিয়ে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ভাইকে বিজয়ী করুন।”তিনি আরও বলেন,“ইনশাআল্লাহ, আমি আবারও আপনাদের মাঝে আসবো এবং আপনাদের সঙ্গে বিজয়ের আনন্দ ভাগাভাগি করবো। তাই আমার একটাই অনুরোধ—সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিন।”তিনি দাবি করেন, ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশ এগিয়ে যাবে এবং গণতন্ত্র শক্তিশালী হবে।

উল্লেখ্য, মোঃ আক্তার হোসেন কাজী শরীয়তপুর-৩ আসনের বিভিন্ন এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ও দলের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগে অংশ নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews