1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সকল সম্প্রদায়ের লোককে সাথে নিয়ে হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই- মীর হেলাল উদ্দিন - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। রামুর গর্জনিয়া থেকে এক লক্কপিছ ইয়াবা উদ্ধার ! উদ্ধার হওয়া তরুণীকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য: শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানির অভিযোগ ! নরসিংদীতে ১৮০ দিনের ‘রোডম্যাপ’: রাষ্ট্র সংস্কার ও সুশাসনে নতুন দিগন্ত উপ রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন ।

সকল সম্প্রদায়ের লোককে সাথে নিয়ে হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই- মীর হেলাল উদ্দিন

মোঃ সোলাইমান (চট্টগ্রাম) 
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

হাটহাজারী উপজেলার ৯ নং গড়দুয়ারা ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় চট্টগ্রাম- ৫ হাটহাজারী- বায়েজিদ (আংশিক) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ব্যাপক গণ সংযোগকালে বলেন, সকল সম্প্রদায়ের লোককে সাথে নিয়ে হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই। আমি হাটহাজারীর মানুষকে অত্যন্ত ভালোবাসি এবং জীবনের শেষদিন পর্যন্ত হাটহাজারীর সকল স্তরের মানুষের সেবা করতে পারি। আগামীদিনে আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হলে বিগত ১৭ বছরের সকল অপ্রাপ্তি, উন্নয়ন বঞ্চনার দুঃখ পুষিয়ে দিতে চাই। তিনি আরো বলেন, হাটহাজারীকে বাংলাদেশের জন্য অনুকরণীয় উন্নত সমৃদ্ধ আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। ধানের শীষ বিজয়ী হলে আগামী দিনে হাটহাজারী সকল মানুষের জন্য নিরাপদ আবাসস্থল হবে বলে মীর হেলাল দৃঢ়ভাবে উল্লেখ করেন।

দিনব্যাপী গণসংযোগ ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ, হাটহাজারী পৌরসভা বিএনপি’র আলহাজ্ব জাকির হোসেন, উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ গিয়াসউদ্দিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, বিএনপির সাবেক সদস্য ডাক্তার রফিকুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কুর, যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান দৌলত, এডভোকেট রিয়াদ উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ত্বকিবুল ইসলাম তকি, গড়দুয়ারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম , সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদলের নুরুল কবির, ছাত্রদলের রেজাউল করিম রকি, সেচ্ছাসেবক দলের মোহাম্রেজাউল করিম রকি, সেচ্ছাসেবক দলের মোহাম্মদ হেলাল বিএনপিনেতা ইলিয়াস চৌধুরী, আলাউদ্দিন মানিক ফারুক মেম্বার, জসীম উদ্দিন চেয়ারম্যান, শফিক আহমদ ভুট্টো আলমগীর সওদাগর, গিয়াসউদ্দিন, হারুন মেম্বারসহ বিএনপি নেতৃবৃন্দ, সমাজসেবক, আলেম ওলেমা সহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট