মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ

নির্বাচিত হলে চাঁদাবাজ ও দুর্নীতিবাজ নির্মূলে কঠোর ব্যবস্থা—মামুনুল হক

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রাম-৫ (হাটহাজারী–বায়েজিদ আংশিক) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত একক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনিরের উদ্যোগে হাটহাজারীতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হলে চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের চিরতরে নির্মূল করা হবে। দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই।”
তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনির এবং মোহাম্মদ পারভেজ, সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।জনসভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মোঃ শোয়াইব চৌধুরী, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হাটহাজারী উপজেলা।বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক ঐক্য, শান্তিপূর্ণ আন্দোলন এবং গণমানুষের সম্পৃক্ততার বিকল্প নেই।
১১ দলীয় ঐক্যজোট, হাটহাজারী উপজেলা শাখার আয়োজনে জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews