বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমন্বিতভাবে কাজ করতে হবে: সেনাপ্রধান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে শরীয়তপুর জেলা পরিদর্শন করেছেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে তিনি শরীয়তপুরে পৌঁছান। সফরকালে সেনাপ্রধান শরীয়তপুর জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও শরীয়তপুর, ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলার প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা, মাঠপর্যায়ের প্রস্তুতি এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সেনাপ্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সেনা প্রধান বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় ধৈর্য ধারণ ও নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি। পরিদর্শনের অংশ হিসেবে সেনাপ্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় নির্বাচনী নিরাপত্তায় মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সফরকালে জেনারেল অফিসার কমান্ডিং (আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড), মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স, ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডারসহ সেনাসদর এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews