বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ ! জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ! একই টালে গ্রীষ্মের সবজি, শীতে আগাম সিম—লাভের পথে কালীগঞ্জের কৃষক ! ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্র্যাচুইটির টাকা আত্মসাতের অভিযোগ ! কালীগঞ্জে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৮ ! কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩৪ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার ! দীঘিনালায় ইউপিডিএফ (প্রসীত) কর্মী সুজন চাকমা নিহত ! সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি । দিনাজপুরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ৪  আটক ! মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য !

কেশবপুুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪

অলিয়ার রহমান, :

থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ওরফে মন্টু (৪৪) কে ৩১ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। গত শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার ভবানীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে ভোগতী-নরেন্দ্রপুর গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কেশবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ভবানীপুর গ্রামের জনৈক আব্দুল ছাওারের মুদি দোকানের সামনে থেকে ভোগতী-নরেন্দ্রপুর গ্রামের মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ওরফে মন্টু কে ৩১ পিচ ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করে। মাদকসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা রয়েছে।এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম মন্টু কে ৩১ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার সকালে যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত উপজেলা গড়তে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।#

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews