1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রংপুর সদর-৩ আসনে এমপি প্রার্থী  সামুর নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক  - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

রংপুর সদর-৩ আসনে এমপি প্রার্থী  সামুর নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক 

আব্দুল আল মামুন
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক প্রচার-প্রচারণা করছেন রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামু। তিনি গতকাল নগরীর ১২, ২৫ ও ২৭ নং ওয়ার্ডে ব্যাপক পৃথকভাবে গণসংযোগ করেছেন।
গতকাল রোববার  রাতে ২৫ নং ওয়ার্ডের শিক্ষা অঙ্গন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক নির্বাচনী  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।  মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, সাবেক নির্বাচিত কাউন্সিলর  ও সহকারি শিক্ষিকা আরজানা বেগমের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। এসময় বক্তব্য রাখেন,মহানগর বিএনপির মরহুম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের সহধর্মিণী সুফিয়া বেগম, মহানগর বিএনপির সিনিয়র সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালেকুজ্জামান সালেক, জেলা বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর লিটন পারভেজ, মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, কোতোয়ালি থানা যুবদলের আহবায়ক ওয়াহিদ মুরাদ, সাবেক কাউন্সিলর নুরুন্নবী ফুলু, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির পারভেজ সজীব, শিক্ষা অঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা পারভীন লাভলী প্রমুখ।
অপরদিকে নবীনগর এলাকায় নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন নবীনগর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব এনামুল হক সরকার,  এছাড়াও ২৫ নং ওয়ার্ডের শালবন মিস্ত্রিপাড়া হিন্দুপাড়া,  খেরবাড়ী, নবীনগর ও শিক্ষাঅঙ্গন স্কুল প্রাঙ্গনে পৃথকভাবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসব উঠান বৈঠকে  দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ জনতার অংশগ্রহণ করেছেন। এসময় ধানের শীষের পক্ষে  স্বতঃস্ফূত জনতার উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উপস্থিত সকলে  আগামী ১২ ই ফেব্রুয়ারি  ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার  প্রত্যয় ব্যক্ত করেন। এসময়  মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ২৫ নং ওয়ার্ড নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট