1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
হরিরামপুরে লোকমান শাহ্ দরবেশ (রঃ) শাইয়্যেন আল্লাহ্ এর ৪৭ তম পবিত্র উরস - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

হরিরামপুরে লোকমান শাহ্ দরবেশ (রঃ) শাইয়্যেন আল্লাহ্ এর ৪৭ তম পবিত্র উরস

দেওয়ান মিজানুর রহমান (মানিকগঞ্জ)
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

হরিরামপুরে লোকমান শাহ্ দরবেশ (রঃ) শাইয়্যেন আল্লাহ্ এর ৪৭ তম পবিত্র উরস অনুষ্ঠিত হইবে
“চোঁখ কান খোলা রাখুন, সুন্দর চিন্তা করুন” হযরত লোকমান শাহ্ দরবেশ (রঃ) এর উক্তিটি সামনে রেখে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার দরবার -এ – লোকমানিয়া ঝিটকা শরীফে মহান মহাপুরুষ অলীকুল শিরোমনি কুতুবে রব্বানি ইনছানে কামেল সাহেবে মোকাম্মেল নূরুল আহাদ (আল্লা বাজান) হযরত গাউসুল আযম শাহান শাহ্ সৈয়দ লোকমান হাকিম দরবেশ ( রঃ) শাইয়্যেন আল্লাহ্ এর ৪৭ তম বার্ষিক পবিত্র উরস মোবারক অনুষ্ঠিত হইবে । পবিত্র উরস মোবারকে সকল মুরিদান, আশেকান, ভক্তবৃন্দ এবং দর্শনার্থীদের যোগদান করিয়া নূরে জাতে আহাদিয়াত ফাউজায়াতে লোকমানিয়া লাভ করিয়া সওয়াবে রেছানী হাসিল করার আমন্ত্রণ জানিয়েছেন দরবার -এ-লোকমানিয়া ( আওলাদে পাক) সাজ্জাদানশীন সৈয়দ আক্তার হোসেন ও সৈয়দ রইস উদ্দিন এবং স্থানীয়রা। উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি সোমবার ভোর পাঁচ ঘটিকা হইতে কোরআন খানি, বিকেল তিন ঘটিকায় উদ্বোধন। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল তিন ঘটিকা হইতে ওয়াজ মাহ্ফিল ও মিলাদ মাহ্ফিল। রাত দশ ঘটিকায় ছামা মাহ্ফিল, ভোর পাঁচ ঘটিকায় রওজা মোবারকে গোসল দান, গেলাপ পড়ানো, ফাতেহা শরীফ পাঠ, বিশেষ মোনাজাত ও খাস তবারক বিতরণ। ৪ ফেব্রুয়ারি বুধবার প্রধান দিবস উপলক্ষ্যে বিশেষ মোনাজাত শেষে তবারক ( শির্ণি) বিতরণ এবং বাদ মাগরিব বাজানের জীবনী আলোচনা ও পরে ছামা মাহ্ফিল। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকায় ওয়াজ মাহ্ফিল এবং মিলাদ মাহ্ফিল। ওয়াজ ফরমাইবেন ওলামায়ে ক্বেরাম ও বুজুর্গানে দ্বীন। পরে আখেরী মোনাজাত ও তবারক বিতরণ। ৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩ ঘটিকা হইতে বেতার ও টেলিভিশনের বিশিষ্ট শিল্পীবৃন্দ নিয়ে ভাবসঙ্গীত ও আধ্যাত্মিক গজল। ৭ ফেব্রুয়ারি শনিবার বিকাল তিন ঘটিকা হইতে মুর্শিদি ও মারফতি গানের আয়োজন করা হয়েছে। গান পরিবেশন করবেন কুষ্টিয়ার বিশিষ্ট শিল্পীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট