1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ডা. শাহাদাত হোসেনের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। রামুর গর্জনিয়া থেকে এক লক্কপিছ ইয়াবা উদ্ধার ! উদ্ধার হওয়া তরুণীকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য: শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানির অভিযোগ ! নরসিংদীতে ১৮০ দিনের ‘রোডম্যাপ’: রাষ্ট্র সংস্কার ও সুশাসনে নতুন দিগন্ত উপ রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন ।

ডা. শাহাদাত হোসেনের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সাইফুল ইসলাম তালুকদার
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মঙ্গলবার নগরীর মেয়রের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মামুনুল ইসলাম হুমায়ুন, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাসান চৌধুরী ওসমান এবং ওমান বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ মনজুরুল ইসলাম। সৈয়দ মোহাম্মদ মনজুরুল ইসলাম ওমান বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ছাড়াও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক নেতা এবং ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
সাক্ষাৎকালে দলীয় সাংগঠনিক বিষয়াদি ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ডা. শাহাদাত হোসেন নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট