বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারে সপ্তম শ্রেণির ছাত্র অপহরণের অভিযোগ, মেঘনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত! দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন ! শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের,প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে ! ঘোড়াঘাটে জুলাই শহীদ দিবস পালিত ! কক্সবাজার আদালতের উদ্যোগে একদিনে ৯২ কেটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ! রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন ! সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ !

কেশবপুরে প্রয়াত শিক্ষকের পরিবারে মরণোত্তর চেক হস্তান্তর

  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
বিভাগীয় প্রধান (খুলনা)
কেশবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (কালব) পক্ষ থেকে প্রয়াত শিক্ষক আব্দুর রশিদের মরণোত্তর বীমা দাবি পরিশোধ করা হয়েছে। মঙ্গলবার বিকালে পৌর শহরের ক্রেডিট ইউনিয়ন কার্যালয়ে সংগঠনের সদস্য প্রয়াত শিক্ষক আব্দুর রশিদের স্ত্রী শাহনাজ বেগমের নিকট এক লাখ সাত হাজার ৮১৮ টাকা চেক হন্তান্তর করা হয়।
উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কালব’র গ অঞ্চলের পরিচালক আরিফ হাসান। বিশেষ অতিথি ছিলেন, কালব’র সহকারী জেলা ব্যবস্থাপক হাফিজুর রহমান। কালব’র সেক্রেটারি আফসার উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, জয়েন্ট সেক্রেটারি শহিদুল্লাহ, ডিরেক্টর এনামুল হক, উপজেলা ব্যবস্থাপক শওকত হোসাইন প্রমুখ। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews