বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

পীরগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই মঞ্চে ১০ প্রার্থী জনগণের মুখোমুখি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন থেকে অংশ নেওয়া ১০ এমপি প্রার্থী বৃহস্পতিবার সকাল ১০টায় জনগণের মুখোমুখি হয়েছে। সুজন নামীয় একটি সংগঠনের নেতাকর্মীরা পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করেন। প্রার্থীরা এমপি নির্বাচিত হলে দেশের ও জনগণের জন্যে কি কি কাজকর্ম করবেন বক্তব্যে তারা জনগণের কাছে স্পষ্ট করেন। ভোটাররা প্রার্থীদের নানা রকমের প্রশ্ন করলে প্রার্থীরা তার উত্তর দেন। এলাকার সুশীল সমাজ এটিকে প্রার্থীদের নির্বাচনী ইস্তেহার মনে করেন। প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সংবাদ কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। যেসব প্রার্থীরা জনগণের মুখোমুখি হয়েছেন তারা হলেন পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার অর্থাৎ ঠাকুরগাঁও-৩ আসনের এমপি প্রার্থী আলহাজ জাহিদুর রহমান জাহিদ (বিএনপি), আলহাজ হাফিজ উদ্দিন আহম্মেদ (জাপা), মিজানুর রহমান মাস্টার (বাংলাদেশ জামায়াতে ইসলামী), আশা মনি (স্বতন্ত্র), প্রভাত সমির শাহজাহান আলম (সিপিবি), কমলা কান্ত রায় (মাইনরিটি জনতা পার্টি), এসএম খলিলুর রহমান (মুসলিমলীগ), মামুনুর রশিদ মামুন (গণঅধিকার পরিষদ), একে আজাদ (সুপ্রিম পার্টি) ও আল আমিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews