সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন! পার্বত্য জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও সদস্যগণের যোগদান ও দা‌য়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন! বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর পিএস এর চাঁদাবাজি, আদালতে মামলা কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের উদ্যোগে  বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ কক্সবাজারে কার্তুজসহ ১টি দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হেলমেট ছাড়া মিলবেনা পেট্রোল

  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি;
মৌলভীবাজার সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে মৌলভীবাজার শহরে হেলমেট ও কাগজ বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্যাটের উপস্থিততে ভ্রাম্যমাণ আদালতে মামলা দেওয়া হয়। একইসাথে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্য বিভিন্ন পেট্রোল পাম্পকে নির্দেশ দেওয়া হয়। বিভিন্ন নির্দেশনা সংবলিত স্টিকার বিভিন্ন পেট্রোল পাম্পে লাগানো হয়।
বিআরটিএ-র অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএ মৌলভীবাজারের পরিচালক হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্যাটবৃন্দ ও পুলিশ সদস্যরা।
অভিযানে মৌলভীবাজার বিআরটিএ-র সহকারি পরিচালক হাবিবুর রহমান বলেন, আজকের অভিযানে আমরা মোটরসাইকেল চালকদেরকে হেলমেট পরিধানের জন্য নির্দেশনা দিয়েছি। শুধু নির্দেশনাই নয়, অভিযানে হেলমেট ছাড়া বেরোনো অনেক বাইকারকে উপস্থিত জরিমানা করে তা আদায় করা হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি পাম্পে আমরা নির্দেশনা দিয়েছি হেলমেটবিহীন বাইকারদের কাছে পেট্রোল বিক্রি না করার জন্য। আমরা পাম্পগুলোতে নানা ধরনের নির্দেশনামূলক পোস্টার লাগিয়ে দিয়েছি। বিআরটিএ-র এ কর্মকর্তা আরো বলেন, এখন থেকে প্রতি সপ্তাহে আমরা একবার এসে পাম্পগুলোতে সিসিটিভি ফুটেজ চেক করে দেখব হেলমেট ছাড়া আসা বাইকারদের কোনো পাম্প পেট্রোল অকটেন দেয় কি না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews