সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

পঞ্চগড়- ২ (বোদা – দেবীগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন সুমনের বহিষ্কার আদেশ প্রত্যাখ্যান!

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬



পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হোসেন সুমন তাঁর বিরুদ্ধে প্রকাশিত তথাকথিত বহিষ্কার বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, পঞ্চগড় জেলা বিএনপির নামে প্রচারিত বহিষ্কারাদেশটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
মাহমুদ হোসেন সুমন বলেন, তিনি কখনোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য ছিলেন না এবং দলের কোনো পর্যায়ের পদেও অধিষ্ঠিত ছিলেন না। ফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ যেমন অবান্তর, তেমনি বহিষ্কারের ঘোষণার কোনো আইনগত বা নৈতিক ভিত্তি নেই। তিনি প্রশ্ন তোলেন, যে ব্যক্তি কোনো দিন দলের সদস্যই ছিলেন না, তাকে বহিষ্কার করার এখতিয়ার কার রয়েছে।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়ে তাঁকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং ভোটারদের বিভ্রান্ত করাই এই বিজ্ঞপ্তি প্রকাশের মূল উদ্দেশ্য। তিনি নিজেকে পঞ্চগড়-২ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে জানান, তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং তাঁর রাজনৈতিক অবস্থান জনসমক্ষে স্পষ্ট ও স্বচ্ছ।
বিবৃতিতে তিনি বলেন, তাঁকে বিএনপির নেতা হিসেবে পরিচিত করার চেষ্টা চরম অসততা এবং জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তিনি প্রয়াত মরহুম মোজাহার হোসেনের সন্তান উল্লেখ করে বলেন, তাঁর পিতা বোদা ও দেবীগঞ্জ এলাকার মানুষের ভালোবাসায় চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং দুইবার বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে বিজয়ী হয়েছিলেন। এই নাটকীয় বহিষ্কারাদেশের মাধ্যমে তাঁর রাজনৈতিক উত্তরাধিকার এবং পারিবারিক সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।
মাহমুদ হোসেন সুমন সংশ্লিষ্টদের উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন উত্থাপন করে বলেন, তিনি কবে বিএনপির সদস্য হয়েছেন, কোন ইউনিটে তাঁর নাম অন্তর্ভুক্ত ছিল এবং কোন নথি ও স্বাক্ষরের ভিত্তিতে তাঁকে বহিষ্কার করা হয়েছে—এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে হবে। অন্যথায়, সংশ্লিষ্টদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
শেষে তিনি বোদা ও দেবীগঞ্জবাসীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেন কেউ এই ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হন। তিনি নিজেকে কোনো দলের নয়, বরং জনগণের প্রার্থী হিসেবে উল্লেখ করে বলেন, সত্য, ন্যায় ও জনস্বার্থের প্রশ্নে তিনি কখনো আপস করেননি এবং ভবিষ্যতেও করবেন না। তাঁর মতে, জনগণের রায়ই সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের চূড়ান্ত জবাব দেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews