বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন  রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক ৩ গোবিন্দগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার  ! প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি সরঃ প্রাথঃ বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন নগরের খেলার মাঠ ও ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে উন্নয়নমূলক কাজের ২৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর এসডি থাকা ১০১ কর্মকর্তাকে দায়িত্ব বণ্টন !

নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত বিজিবি: মাঠে থাকছে ৩৩০ প্লাটুন সদস্য, বিয়ানীবাজারে মিডিয়া ব্রিফিং”

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ৫২ ব্যাটালিয়ন যে বিশেষ কর্মকৌশল গ্রহণ করেছে, তার পূর্ণাঙ্গ রোডম্যাপ মঙ্গলবার বিকেলে ব্যাটালিয়ন সদর দপ্তরে সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।
ব্রিফিংয়ে বিয়ানীবাজার, বড়লেখা ও জুড়ী এলাকার সাংবাদিকদের উপস্থিতিতে বাহিনীর পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি ও আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ প্রস্তুতির কথা ঘোষণা করা হয়।”নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সরাইল আঞ্চলিক কমান্ডের অধীনে ১৭টি জেলার ৯২টি সংসদীয় আসনে ৩৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আতাউর রহমান সুজন জানান, বড়লেখা, জুড়ী, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায় ৪টি বেইজ ক্যাম্প স্থাপনের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে।
​সীমান্ত সুরক্ষা ও নাশকতারোধে বিজিবি সদস্যদের দীর্ঘ ২১ সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ এবং ভোটকেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ সপ্তাহের এসটিএক্স প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ব্রিফিংয়ে জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও দুষ্কৃতকারীদের অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা দ্বিগুণ করা হয়েছে। সাধারণ ভোটাররা যেন কোনো ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে আসতে পারেন, সে লক্ষ্যে ৫২ ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews