সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

পীরগঞ্জে ১০টি ইউনিয়নে ভয়াবহ লোডশেডিং ,গ্রামীণ জনজীবন অতিষ্ট

  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪




পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি \ পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে গত ৭ দিন ধরে বিদ্যুৎ এর ভয়াবহ লোডশেডিং হচ্ছে। গ্রামের মানুষ চরম দূর্ভোগে শিকার হয়ে অতিষ্ট হয়ে পড়েছে। পীরগঞ্জ উপজেলার ৬নং ইউনিয়ন, হাজীপুর, দৌলতপুর, সেনগাঁও, জাবরহাট, বৈরচুনা ইউনিয়ন সহ ১০টি ইউনিয়নে প্রায় সাড়ে ৩ লক্ষ মানুষ বসবাস করে। ওই সব ইউনিয়নে ২৪ ঘন্টায় ৫/৭ ঘন্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১৭ ঘন্টা গ্রামের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। প্রচন্ড গরম, তাপদাহ ও বিদ্যুৎ বিহীন অবস্থায় গ্রামের মানুষ অতিষ্ট হওয়ার পাশাপাশি নানা রকম রোগ বালাইয়ে আক্রান্ত হচ্ছে। গ্রামের অনেক মানুষ বিদ্যুৎ না থাকায় রাতে ঘুমাতে পাড়ছেনা। বয়স্ক ও শিশুরা শারীরিক ও মানষিক ভাবে বেশি কষ্ট পাচ্ছে। রাতে বিদ্যুৎ না থাকায় প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল ও কলেজ পড়–য়া শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্বক ভাবে বিঘœ ঘটছে। এছাড়া পৌর শহরের ৯টি ওয়ার্ডে ২৪ ঘন্টার মধ্যে প্রায় ৮/১০ ঘন্টা লোডশেডিং হচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের প্রতি গ্রাহকদের আস্থা দিন দিন কমছে। সেবা মূলক এ প্রতিষ্ঠানটির সুনাম ও ভাবমুর্তি নষ্ট হচ্ছে বলে বেগুনগাঁও গ্রামের বিদ্যুৎ গ্রাহক শেখ রানা বুধবার এ প্রতিনিধিকে জানায়। এ ব্যাপারে পীরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক বাচ্চু মিয়া জানান, ২১/২৩ মেগাওয়াট বিদ্যুৎ এর চাহিদা রয়েছে। ১০/১২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে কর্তৃপক্ষ। ফলে লোডশেডিং আগের তুলনায় বেড়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews