1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
জনপ্রিয়তায় দিশেহারা হয়ে নানা চক্রান্ত করছে একটি দল- মীর শাহে আলম - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। রামুর গর্জনিয়া থেকে এক লক্কপিছ ইয়াবা উদ্ধার ! উদ্ধার হওয়া তরুণীকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য: শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানির অভিযোগ ! নরসিংদীতে ১৮০ দিনের ‘রোডম্যাপ’: রাষ্ট্র সংস্কার ও সুশাসনে নতুন দিগন্ত উপ রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন ।

জনপ্রিয়তায় দিশেহারা হয়ে নানা চক্রান্ত করছে একটি দল- মীর শাহে আলম

বগুড়া-২ (শিবগঞ্জ):
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

গুজিয়ায় ধানের শীষের নির্বাচনী জনসভায় হাজার হাজার মানুষের ঢল ২৭ জানুয়ারী-২০২৬, মঙ্গলবার: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম বলেছেন, জান্নাতের টিকিট বিক্রির মতো প্রতারণা দেশের মানুষের কাছে ধরা পড়ে যাওয়ার পর একটি চক্র এখন নির্বাচনকে বাধাগ্রস্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, দেশজুড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় তারা দিশেহারা ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। সেই ভয় থেকেই নানা কূটকৌশল ও চক্রান্তের পথ বেছে নিচ্ছে তারা। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ধানের শীষ মার্কা বিপুল বিজয় নিয়ে সরকার গঠন করবে। মঙ্গলবার বিকাল ৫টায় শিবগঞ্জ ইউনিয়নের গুজিয়া খেলার মাঠে আয়োজিত ধানের শীষ মার্কার বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মীর শাহে আলমের আগমনের খবরে হাজার হাজার নারী-পুরুষ সমাবেশে আসেন। পরে জনসভা পরিণয় জনসমূদ্রে। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট