শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

নদীভাঙনের আর্তনাদ থেকে আশার আলো, মানুষের পাশে মানবিক নেতা এডভোকেট এম হেলাল উদ্দিন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬



নদীভাঙন শুধু মাটি কেড়ে নেয় না—কেড়ে নেয় মানুষের স্বপ্ন, স্মৃতি আর বেঁচে থাকার শেষ আশাটুকু। বছরের পর বছর মেহেন্দিগঞ্জ ও হিজলার মানুষ এই নির্মম বাস্তবতার সাথে লড়াই করে যাচ্ছে। ঘরবাড়ি, ফসলি জমি, কবরস্থান—সবকিছু গিলে খেয়েছে প্রমত্তা নদী। ঠিক সেই অসহায় মানুষের কান্না, চোখের জল আর হাহাকার নিজের বুকের ভেতর ধারণ করে একজন মানুষ নীরবে লড়াই করে গেছেন—তিনি মানবিক নেতা এডভোকেট এম হেলাল উদ্দিন।
বরিশাল-৪ এলাকার এই দরদি মানুষটি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরেছেন। ক্লান্তি তাঁকে দমাতে পারেনি, অবহেলা তাঁকে থামাতে পারেনি। কারণ তাঁর সামনে ভেসে উঠত নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষের মুখ, ছিন্নমূল পরিবারগুলোর নিঃস্ব আর্তনাদ।অবশেষে সেই দীর্ঘ সংগ্রামের সুফল এসেছে। মেহেন্দিগঞ্জ–হিজলার মানুষের বহুদিনের স্বপ্ন পূরণের পথে এক ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। ৭৩৯ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ প্রকল্প একনেক সভায় অনুমোদন পেয়েছে। এই প্রকল্প শুধু একটি বাঁধ নয়—এটি হাজারো মানুষের জীবনে নতুন করে বাঁচার নিশ্চয়তা, মাথা গোঁজার নিরাপত্তা আর আগামীর প্রতি বিশ্বাস।
আজ মেহেন্দিগঞ্জের নদীপাড়ে দাঁড়িয়ে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। চোখের কোণে জল, মুখে কৃতজ্ঞতার হাসি। এই অর্জনের পেছনে যাঁর অবদান অবিস্মরণীয়, যাঁর নিরলস পরিশ্রমে এই অসম্ভব সম্ভব হয়েছে—তিনি মানবিক নেতা এডভোকেট এম হেলাল উদ্দিন। মেহেন্দিগঞ্জ তথা পুরো বরিশাল অঞ্চলের পক্ষ থেকে এই মানবিক নেতৃত্বের জন্য তাঁকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। মানুষের পাশে দাঁড়িয়ে যে নেতৃত্ব লড়াই করে, ইতিহাস ঠিকই তাকে মনে রাখে—এডভোকেট এম হেলাল উদ্দিন তারই উজ্জ্বল উদাহরণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews