শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ মেঘনায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সভা অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক সচেতনতার বিকল্প নেই: নরসিংদীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপন রহিমপুর প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনে সামিদুলের ‘বাধা’ সোনারগাঁয়ে ৫ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, বিচ্ছিন্ন করা হলো অবৈধ গ্যাস সংযোগ নীলফামারীতে সিজন-২ টিসিএ ক্রিকেট কাপ ২০২৬ এর উদ্বোধন  ! পার্বতীপুরে কালনদীতে ডুবে প্রাণ গেল তিন নারীর ! বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর । নরসিংদীর ভেলানগর ও ইটাখোলা মোড়ে অতিরিক্ত ভাড়া আদায়ের মহোৎসব, ফোনে মেলে না বিআরটিএ-কে! হাটহাজারীতে চাচার দেওয়া পাওয়ার অব অ্যাটর্নির জমি নিয়ে বিরোধ, জীবননাশের আশঙ্কায় ভাতিজার সংবাদ সম্মেলন ।

ভারত সীমান্তে ৬০ হাজারের বেশি সৈন্য মোতায়েন করেছে চীন

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০

চীন লাইন অব একচুয়াল কন্ট্রোলে (এলএসি) ৬০ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। জাপানে কোয়াড গ্রুপভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর নিজ দেশে ফিরে এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি।

তিনি বলেন, বৈঠকে আমি ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছি। পৃথিবীর অন্যতম বৃহৎ চারটি গণতান্ত্রিক দেশ যারা বিভিন্নভাবে চীনের কমিউনিস্ট পার্টির কারণে ভোগান্তিতে আছে। এই ইস্যুতে দীর্ঘদিন কোয়াড দলভুক্ত রাষ্ট্রগুলো নিশ্চুপ ছিল। যার কারণে চীনারা তাদের আগ্রাসন অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।

এসময় তিনি বেইজিংয়ের খারাপ আচরণ এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠার সমালোচনাও করেছেন। যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার টোকিওতে বৈঠক করেন।

করোনা ভাইরাস মহামারি শুরু হওয়ার পর এটাই ছিল তাদের প্রথম সাক্ষাৎ। দক্ষিণ চীন সাগর, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের সামরিক আগ্রাসন নিয়ে প্রতিবেশিদের সঙ্গে উত্তেজনার মাঝে টোকিওতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews