1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
হত্যা মামলার আসামি হয়েও বিটিআরসিতে বহাল তবিয়তে খালেদ ফয়সাল যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হলে ইরানকে ‘খারাপ পরিণতির’ হুমকি ট্রাম্পের প্রাথমিকের প্রতিটি স্কুলকে ‘স্বায়ত্তশাসিত’ হিসেবে গড়ে তোলা হবে : গণশিক্ষা উপদেষ্টা ত্রয়োদশ  সংসদ নির্বাচন ও গণভোট  উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমন্বিতভাবে কাজ করতে হবে: সেনাপ্রধান ধানের শীষকে বিজয়ী করতে শরীয়তপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে বিএনপির আলোচনা সভ্য নবম জাতীয় পে স্কেলের গেজেটের দাবিতে বাউফলে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহারের ঘোষণা শেরপুরের ঝিনাইগাতীতে  বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক কালাইয়ের কুজাইল দিঘী ইজারা নিতে জেলেদের আবেদন

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় ‘বড় অগ্রগতি’, ১ ফেব্রুয়ারি ফের বৈঠক

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :  আবুধাবিতে দুই দিনের বৈঠকের পর আগামী সপ্তাহে দ্বিতীয় দফায় সরাসরি শান্তি আলোচনায় বসতে শনিবার সম্মত হয়েছে ইউক্রেন ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী ১ ফেব্রুয়ারি এ বৈঠক অনুষ্ঠিত হবে।তবে রাশিয়ার একের পর এক প্রাণঘাতী হামলার কারণে আলোচনা ব্যাহত হয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এই ত্রিপক্ষীয় আলোচনা প্রসঙ্গে মার্কিন এক কর্মকর্তা বলেন, ‘সব পক্ষকে এক টেবিলে বসাতে পারাটাই ছিল একটি বড় পদক্ষেপ। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় বিষয়গুলো নির্ধারণে এখন পর্যন্ত অনেক অগ্রগতি হয়েছে।’ এর আগে সর্বশেষ গত গ্রীষ্মে তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের আলোচকরা মুখোমুখি হয়েছিলেন। তবে সেই বৈঠকটি কেবল বন্দি বিনিময় চুক্তিতেই সীমাবদ্ধ ছিল। প্রায় চার বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে এই প্রথম দুই দেশ সরাসরি কোনো আলোচনায় অংশ নিলো।

বৈঠক প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে বড় কথা, আলোচনাটি অত্যন্ত গঠনমূলক ও গুরুত্বপূর্ণ ছিল।’ অবশ্য আলোচনার দ্বিতীয় দিনেই রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তীব্র শীতের মধ্যে রাশিয়ার এই হামলায় লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়লে কিয়েভ একে ‘রুশ সন্ত্রাসের রাত’ বলে অভিহিত করে।

ইউক্রেনের অভিযোগ, হামলার মাধ্যমে মস্কো মূলত শান্তি আলোচনাকে দুর্বল করার চেষ্টা করছে। এএফপির সাংবাদিকরা জানান, রাজধানী কিয়েভে মধ্যরাতে বিকট বিস্ফোরণের শব্দে আতঙ্কিত মানুষদের আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে দেখা গেছে। যুদ্ধ প্রায় চার বছর ধরে চললেও সাধারণ কিয়েভবাসীদের মধ্যে দ্রুত কোনো সমাধান নিয়ে এখনো সংশয় কাটেনি।

 

সূত্র: খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট