মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

দীর্ঘ প্রায় দুই দশক পর দলের প্রধান হিসেবে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এসময় বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান বক্কর, চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ দলটির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

বিমানবন্দর থেকে গাড়িবহর নিয়ে তিনি নগরের কাজির দেউরি এলাকায় অবস্থিত পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুর উদ্দেশে রওনা হন। পথে বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতা-কর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্লোগানের মাধ্যমে তাকে অভিবাদন জানান। তারেক রহমান হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। রেডিসন ব্লু হোটেলের সামনে বিএনপি নেতা-কর্মীদের ভিড় দেখা গেছে দলের চেয়ারম্যানকে একনজর দেখার জন্য। দলীয় সূত্র জানায়, রাত ৯টার পর তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির ৫৩ জন সদস্যের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews