মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, দু’জন আটক মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা, কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর কক্সবাজারে ৩০০ চীনা নাগরিকের গোপন ঘাঁটি!

তারেক রহমানের বক্তব্য বিকৃত করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শনাক্ত বাংলাফ্যাক্টের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬



বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর একটি অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।বাংলাফ্যাক্ট জানায়, ইন্টারনেটে একটি ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে যেখানে দাবি করা হচ্ছে তারেক রহমান বলেছেন, ‘মেট্রোরেলের খরচ খুব বেশি, ক্ষমতায় আসলে জনগনের সুবিধার্থে মেট্রোরেল বন্ধ করে দিয়ে ডিজিটাল লোকাল বাস চালু করবো আমরা।’ অনুসন্ধানে দেখা গেছে, তারেক রহমান এমন কোনো মন্তব্য বা ঘোষণা দেননি।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, তারেক রহমান প্রকৃতপক্ষে ঢাকার যানজট নিরসনে বিদ্যমান মেট্রোরেল নেটওয়ার্কের পাশাপাশি ‘মনোরেল’ চালুর পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। তার এই বক্তব্যকে বিকৃত করে মেট্রোরেল বন্ধের অপপ্রচার চালানো হচ্ছে। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটি বিশেষ মহল থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। বিশেষ করে ভারতের কিছু গণমাধ্যম, সেখান থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেইসবুক পেইজ থেকে অন্তর্বর্তীকালীন সরকার ও আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকে লক্ষ্য করে এসব অপতথ্য ছড়ানো হচ্ছে।

পিআইবি’র এই ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিমটি নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরছে। এরই মধ্যে তারা ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ও গুজব শনাক্ত করেছে। দেশে চলমান গুজব ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews