শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

কোরবানির মাংস পেয়ে উচ্ছ্বাসিত শিশুরা 

  • প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪




রাজ রহমান রংপুর। ।

ঈদের আনন্দকে অসহায় দুস্থ শিশুদের মাঝে ভাগাভাগি করতে প্রায় ২০৫০ টি পরিবারের মাঝে কোরবানির মাংস বিতারণ করেছে দাতা সংস্থা ফ্রেন্ডস অব হিউম্যানিটি (এফওএইচ)। মাংস হাতে পেয়ে হাসি ফুটেছে এই সকল সুবিধা বঞ্চিত শিশুদের মুখে। গতকাল  ২ দিন ব্যাপী এফওএইচ এর প্রদানকৃত কোরবানির মাংস বিতরণ করা হয় রংপুর ও সৈয়দপুর উপজেলার হিড পরিচালিত প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক,ও কর্মচারীদের মাঝে। এই কর্মসূচিতে ৩৫টি গরু ও ৩৫ টি ছাগল সুষ্ঠভাবে বিতরণ করা হয়। এছাড়াও ঢাকায় ৩ টি গরু কোরবানি দেয়া হয়৷ উপকারভোগীরা কোরবানির মাংস পেয়ে উচ্ছ্বসিত। তারা  দাতা সংস্থা এফওএইচ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।  এসময় রংপুরে উপস্থিত ছিলেন এফওএইচ এর স্থানীয় প্রতিনিধি আব্দুল লতিফ, হিডের পক্ষ থেকে এম এ বারী,সাংবাদিক মিরু সরকারসহ হিডের অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

এছাড়াও সৈয়দপুরের কর্মসূচিতে  উপস্থিত ছিলেন এফওএইচ এর কান্ট্রি ডিরেক্টর সৈয়দ ওসামা জালাল, সাংবাদিক মিজানুর রহমান মিলন, আরমান আলী, নজরুল ইসলাম, অবাইদুর রহমান, শামীম আজাদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews