1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হত্যা মামলার আসামি হয়েও বিটিআরসিতে বহাল তবিয়তে খালেদ ফয়সাল যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হলে ইরানকে ‘খারাপ পরিণতির’ হুমকি ট্রাম্পের প্রাথমিকের প্রতিটি স্কুলকে ‘স্বায়ত্তশাসিত’ হিসেবে গড়ে তোলা হবে : গণশিক্ষা উপদেষ্টা ত্রয়োদশ  সংসদ নির্বাচন ও গণভোট  উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমন্বিতভাবে কাজ করতে হবে: সেনাপ্রধান ধানের শীষকে বিজয়ী করতে শরীয়তপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে বিএনপির আলোচনা সভ্য নবম জাতীয় পে স্কেলের গেজেটের দাবিতে বাউফলে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহারের ঘোষণা শেরপুরের ঝিনাইগাতীতে  বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক কালাইয়ের কুজাইল দিঘী ইজারা নিতে জেলেদের আবেদন

মানবতার সর্বোচ্চ ধারক ও বাহক  মাওলানা মোঃ আল-আমিন দেওয়ান আল-আবেদী!

ম. ঠাকুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

ইসলামী শিক্ষায় শিক্ষিত বিশিষ্ট সাংবাদিক ও সর্ব‍াধুনিক জীবন বিধানের আলোক রশ্মি  মানবতার সর্বোচ্চ ধারক ও বাহক  মাওলানা মোঃ আল-আমিন দেওয়ান আল-আবেদীর সংক্ষিপ্ত জীবনাচার।

মাওলানা মোঃ আল-আমিন দেওয়ান আল-আবিদী ১লা জুলাই ১৯৭৮ইং তারিখে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলাধীন তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামের মোল্লা বাড়ীর সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা মোহাম্মদ আলী দেওয়ান ও মাতা ফাতেমা বেগম। ছয় ভাই এক বোনের মাঝে মোঃ আল-আমিন দেওয়ান চতুর্থ। উপজেলার দক্ষিণ সোম গ্রামের এ দেওয়ান পরিবার প্রায় দেড় শত বছর পূর্ব থেকেই সমাজ উন্নয়ন ও জাতী গঠনের কাজে নিয়োজিত ছিলেন। মানুষ যখন ভাল করে কাপড় পড়া শিখেনি তখন মরহুম মোঃ ইউনুস আলী দেওয়ান শিক্ষার প্রয়োজনীয়তা অনুধাবন করে ১৯০৭ইং সনে প্রাথমিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে দক্ষিণ সোম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য রাস্তার পার্শ্বে সকলের পছন্দনীয় দামী জমিটি দান করেন। তারই ধারাবাহিকতা ও ঐতিহ্য রক্ষা করে দেওয়ান পরিবার ২০০৪ইং সনে দক্ষিণ সোম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে বায়তুল মোকাদ্দাস জামে মসজিদ নির্মানের জন্য জমি দান করেন। গত ১৫ সেপ্টেম্বর ২০১৭ইং রোজ শুক্রবার পবিত্র মাগরীবের নামাজ আদায়ের মাধ্যমে বায়তুল মোকাদ্দাস জামে মসজিদটির শুভ উদ্বোধন করা হয়। বায়তুল মোকাদ্দাস জামে মসজিদটির শুভ উদ্বোধনী পবিত্র মাগরীবের নামাজের ইমাম হিসাবে নামাজ আদায় করেন পঞ্চদশ শতাব্দীর মোজাদ্দেদ ইমামে রাব্বানী কাইউমে জামান হযরতুল আল্লামা আবু নসর সৈয়দ মোহাম্মদ আবেদ শাহ মোজাদ্দেদী আল-মাদানী (রাঃ)’র সাজ্জাদানীশিন পীরে কামিল হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদী (মাঃজিঃআঃ)।
মাওলানা মোঃ আল-আমিন দেওয়ান আল-আবিদী ১৯৮৩ইং সনে মাত্র ৫ বছর বয়সে সর্বপ্রথম চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন মোজাদ্দেদ নগর (ধেরড়া) গ্রামে ইমামে রাব্বানী দরবার শরীফে যান। সেখানে পঞ্চদশ শতাব্দীর মোজাদ্দেদ ইমামে রাব্বানী কাইউমে জামান হযরতুল আল্লামা আবু নসর সৈয়দ মোহাম্মদ আবেদ শাহ মোজাদ্দেদী আল-মাদানী (রাঃ)’র নিকট নকশেবন্দীয়া মোজাদ্দেদীয়া তরিকার উপর বায়াতে রাসুল (সাঃ) গ্রহণ করেন। তিনি পঞ্চদশ শতাব্দীর মোজাদ্দেদ ইমামে রাব্বানী কাইউমে জামান হযরতুল আল্লামা আবু নসর সৈয়দ মোহাম্মদ আবেদ শাহ মোজাদ্দেদী আল-মাদানী (রাঃ) ও তিনির সুযোগ্য আওলাদ ইমামে রাব্বানী দরবার শরীফের সাজ্জাদানীশিন পীরে কামিল হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদী (মাঃজিঃআঃ) এর অত্যন্ত বিশ্বস্ত ও স্নেহের এবং পরীক্ষিত সৈনিক হিসাবে তাকে গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ জেলার উত্তর অংশ ও রাজধানী ঢাকার উত্তরা-টঙ্গী অংশের সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করার জন্য গত ২৭ ডিসেম্বর ২০২৫ইং রোজ শনিবার গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলাধীন তুমলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সোমবাজার ঈদগাঁহ মাঠে আয়োজিত ৪৯তম ঐতিহাসিক সুন্নী মহা-সম্মেলন অনুষ্ঠানে ইমামে রাব্বানী দরবার শরীফের সাজ্জাদানীশীন আওলাদে রাসুল (দ.) পীরে কামিল হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল-আবেদী (মা. জি. আ.) মাওলানা মোঃ আল-আমিন দেওয়ান আল-আবিদীকে দরবারের প্রধান খাদেম হিসেবে মনোনীত করেন।

 

 

তিনি ছাত্র জীবনে কালীগঞ্জ উপজেলাধীন তুমলিয়া ইউনিয়নের একমাত্র দ্বীনি প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সোম মোজাদ্দেদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসায় অধ্যয়ন করেন। তিনি ১৯৮৯ইং সালে ইসলামী ছাত্রসেনা সোম মোজাদ্দেদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা শাখার সভাপতি পরে ইসলামী ছাত্রসেনা কালীগঞ্জ উপজেলা সভাপতি ও ইসলামী ছাত্রসেনা গাজীপুর জেলার সভাপতি সর্বশেষ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে দীর্ঘদিন দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তিনি কালীগঞ্জ উপজেলার সোম মোজাদ্দেদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা হতে দাখিল, নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলাধীন চারিতালুক সিনিয়র মাদ্রাসা হতে আলিম ও মর্তুজাবাদ ফাযিল মাদ্রাসা হতে ফাযিল এবং কালীগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা হতে কামিল সমমান এম.এ পাস করেন। তিনি নব্বই দশকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম ইছাপুরা বর্ত্তুল আবেদীয়া বাহাদুর শাহ্ মোজাদ্দেদীয়া খানকা শরীফ এর দায়িত্ব পালন করেন। মাওলানা মোঃ আল-আমিন দেওয়ান আল-আবিদী কালীগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী সোমবাজার ঐতিহাসিক ৫০তম সুন্নী মহা-সম্মেলন উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ) কালীগঞ্জ উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সিনিয়র সহ-সভাপতি ও গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে নিয়োজিত আছেন। তিনি বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত কালীগঞ্জ উপজেলা সভাপতি ও গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাবে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫, কালীগঞ্জ উপজেলা হতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মনোনীত প্রার্থী ছিলেন। আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়ীয়া) নির্বাচনী আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত ও বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে চেয়ার প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন। সর্বোপরি মাওলানা মোঃ আল-আমিন দেওয়ান আল-আবিদী আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত ও ইমামে রাব্বানী দরবার শরীফের একজন একনিষ্ঠ খাদেম, সুন্নীয়ত ও তরিকত প্রচার এবং প্রসারে একজন নিবেদীত প্রাণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট