রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন জয়পুরহাটে স্ত্রীকে মারপিট করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন ! ঘোড়াঘাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ! মাজার ও দরগাহ শরীফের আয়-ব্যয়ের হিসাব সরকারি কোষাগারে নেয়ার দাবি: জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের মানববন্ধন !

জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

জামালপুর জেলা পুলিশের জানুয়ারি/২০২৬ খ্রি. মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১০টায় জামালপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।
সভা শুরুর আগে বিগত কল্যাণ সভায় পুলিশ সদস্যদের কল্যাণে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এরপর চলতি মাসে প্রাপ্ত আবেদনসমূহের আলোকে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা নিরসনে প্রয়োজনীয় কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে ডিসেম্বর/২০২৫ খ্রি. মাসের সার্বিক কর্ম-মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করা হয়। এতে জনাব মোস্তাফিজুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার, মাদারগঞ্জ সার্কেল, জামালপুর-কে শ্রেষ্ঠ সার্কেল এবং জনাব মোঃ বাচ্চু মিয়া, অফিসার ইনচার্জ, সরিষাবাড়ী থানা, জামালপুর-কে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষণা করা হয়।
অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা হলেন—
জনাব মোহাম্মদ কামাল পাশা, পুলিশ পরিদর্শক (নিঃ), ০১ নং পুলিশ ফাঁড়ি, জামালপুর (শ্রেষ্ঠ আইসি);
জনাব দেবাশীষ সাহা, এসআই (নিঃ), সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র (শ্রেষ্ঠ আইসি);
জনাব মোঃ সিরাজুল হক, এসআই (নিঃ), জামালপুর থানা (শ্রেষ্ঠ এসআই);
জনাব মোঃ এহসানুল হক, এসআই (নিঃ), জেলা গোয়েন্দা শাখা-১, জামালপুর (শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার);
জনাব মোঃ রফিকুল ইসলাম, এসআই (নিঃ), জেলা গোয়েন্দা শাখা-২, জামালপুর (শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার);
জনাব রাশেদুল ইসলাম, টিএসআই, ট্রাফিক বিভাগ (শ্রেষ্ঠ প্রসিকিউশন দাখিলকারী অফিসার);
জনাব আশরাফুল আলম শান্ত, এএসআই (নিঃ), বকশীগঞ্জ থানা (শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার/শ্রেষ্ঠ এএসআই)।
এ সময় পুলিশ সুপার মহোদয় অবসরজনিত (পিআরএল) বিদায় উপলক্ষে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন।
সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স সদস্যরা তাদের সুযোগ-সুবিধা ও সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় সকলের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি সকলকে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন; অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) মোঃ সাইফুল ইসলাম; সহকারী পুলিশ সুপার মোঃ ইমরুল হাসান (ইসলামপুর সার্কেল); সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁঞা (মাদারগঞ্জ সার্কেল); জেলা পুলিশের মেডিকেল অফিসার ডা. রেহেনা জান্নাতসহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত), বিভিন্ন ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ট্রাফিক, কোর্ট, থানা থেকে আগত পুলিশ সদস্যবৃন্দ ও কর্মরত সিভিল স্টাফরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews