মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, দু’জন আটক মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা, কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর কক্সবাজারে ৩০০ চীনা নাগরিকের গোপন ঘাঁটি!

নবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬




দিনাজপুরের নবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার রাত ৮ টায় নবাবগঞ্জের পুটিমারা গ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা.এজেডএম জাহিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম চৌধুরী, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন,হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম, জেলা বিএনপির সহ- সভাপতি আতিকুর রহমান রাজা প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘোড়াঘাট, নবাবগঞ্জ, হাকিমপুর,বিরামপুরসহ সাত ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews