1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল শেরপুরের শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযানে ১০১ পিচ ইয়াবা সহ আটক-১ ফরিদা ইয়াছমিন শোভা সংরক্ষিত নারী আসনে আলোচনায়! শরীয়তপুরে নানাশ্রেণী পেশার মানুষের সাথে জামায়াত ইসলামীর ইফতার চোরকে পুলিশে হস্তান্তরের সময় ছিনিয়ে নেয়ার চেষ্টা করায় বিএনপি নেতার ছেলেকে গ্রেফতার ! আড়াইহাজারে ৫ আগষ্টের লুন্ঠিত অস্ত্র উদ্ধার নোয়াখালীতে মাদক বিরোধী অভিযান ৫ জনের কারাদণ্ড পাবনায় দাদী ও নাতী হত্যার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ! কেন্দ্রীয় সাধু সংঘে আধ্যাত্মিক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় এ্যাড. মৃধা নজরুল কবিরের অভিনন্দন!

মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে চলছে শেষ দিনের আপিল শুনানি

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিনের কার্যক্রম চলছে।

আজ রোববার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) এই শুনানি শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করছেন।

ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ শুনানির শেষ দিনে ক্রমিক নম্বর ৬১১ থেকে ৬৪৫ পর্যন্ত আপিল এবং এর আগে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা আপিলগুলোর নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে।

দুপুরে ১ ঘন্টা বিরতি দিয়ে বিকেল পর্যন্ত এই শুনানি চলার কথা রয়েছে।

এর আগে, গতকাল শনিবার শুনানির অষ্টম দিনে মোট ১১২টি আবেদনের শুনানি গ্রহণ করে কমিশন। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর করা হয়।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানান, শনিবার শুনানিতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি আপিল মঞ্জুর হয়েছে। ফলে এই ৪৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

তিনি আরও বলেন, এ ছাড়া মনোনয়নপত্র বৈধ হওয়ার বিরুদ্ধে (গ্রহণ) করা ২টি আপিল মঞ্জুর করেছে কমিশন, যার ফলে সংশ্লিষ্ট ওই দুই প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

অষ্টম দিনে ৩৭টি আপিল নামঞ্জুর করেছে ইসি। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৩টি ও গ্রহণের বিরুদ্ধে ২৪টি আবেদন নাকচ করা হয়।

এছাড়া শুনানিকালে ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয় এবং ২ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। কমিশন ১৯টি আপিল আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছে, যা আজ নিষ্পত্তি হবে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছিল।

গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা ৩০০টি নির্বাচনী এলাকায় মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্রকে বৈধ ও ৭২৩টি মনোনয়নপত্রকে বাতিল ঘোষণা করেন।

 

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট